Commercial LPG crisis: বাণিজ্যিক গ্যাসের সঙ্কটে মুম্বইতে বহু রেস্তরা বন্ধের সিদ্ধান্ত, কতটা বিপাকে কলকাতার হোটেল ব্যবসা?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Commercial LPG crisis: বাণিজ্যিক গ্যাসের থেকে ঘরোয়া রান্নার গ্যাসকে প্রাধান্য দেওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে চলেছে রান্নার গ্যাস। দেশ জুড়েই তীব্র সঙ্কটের মুখে পড়েছে রান্নার গ্যাসের জোগান। মুম্বইতে বন্ধ বহু রেস্তরাঁ, কী অবস্থা কলকাতার?
advertisement
মুম্বইয়ের মুম্বই হোটেল এবং রেস্তরাঁ অ্যাসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, রান্নার গ্যাসের জোগানের অভাবে ইতিমধ্যেই ২০ শতাংশ রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যাপ্ত গ্যাস না পাওয়া গেলে মুম্বইয়ের ৫০ শতাংশ রেস্তরাঁই বন্ধ করে দিতে হবে। তবে সেই সংস্থা জানিয়েছে এই নিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন রেস্তরাঁ মালিকরাই, যে যেমন পরিস্থিতি বুঝছেন, তেমন সিদ্ধান্ত নিচ্ছেন।
advertisement
advertisement
advertisement







