IMD Weather Update: গরমের অস্বস্তিকে কাটিয়ে নামবে বৃষ্টি, বাংলার ১২ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস! আবহাওয়ার বড় খবর
- Reported by:BISWAJIT SAHA
- local18
- Published by:Raima Chakraborty
Last Updated:
IMD Weather Update: বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টি সব জেলাতেই। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা। ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। কোন কোন জেলায় বৃষ্টি?
advertisement
advertisement
advertisement
advertisement
★বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ। শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কমলেও উপকূল-সহ বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার থেকে ফের বাড়তে পারে বৃষ্টি।
advertisement
advertisement
★কলকাতায় মূলত মেঘলা আকাশ। সকাল থেকেই আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি। না হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার ও রবিবার উইকেন্ডে কমবে বৃষ্টি। সোম ও মঙ্গলবার বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা।
advertisement
★কলকাতার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৫ থেকে ৮৮ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)







