advertisement

Trump Warns Iran: রিয়াধে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা ইরানের ! ট্রাম্পের হুঙ্কার, ‘এর জবাব কী ভাবে দেওয়া হয়, তা এবার দেখাব...’

Last Updated:
Trump Warns Iran Of US Response After Drones Hit Embassy In Riyadh: এবার হামলা চালানো হল সৌদি আরবের রাজধানী রিয়াধের মার্কিন দূতাবাসে। সোমবার বেশি রাতের দিকে রিয়াধে মার্কিন দূতাবাসে হামলা হয়। দু’টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে।
1/6
ইরানের সঙ্গে আমেরিকা, ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে পশ্চিম এশিয়ায়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনেইয়ের মৃত্যুর পরেও হামলা থামছে না ৷ বরং হামলা একের পর এক লেগেই রয়েছে ৷

2/6
ইজরায়েলের পাশাপাশি পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে এখন মিসাইল হামলা চালাচ্ছে ইরান। ইজরায়েলও চালাচ্ছে পাল্টা আক্রমণ। গাল্ফ দেশগুলিতে যেখানে আমেরিকার ঘাঁটি রয়েছে, সেখানেও হামলা‌ চলছে। (Photo: AP)

3/6
এ বার হামলা চালানো হল সৌদি আরবের রিয়াধে মার্কিন দূতাবাসে। সোমবার বেশি রাতের দিকে রিয়াধে মার্কিন দূতাবাসে হামলা হয়। দু’টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানা যাচ্ছে। দূতাবাসে আগুন ধরে যাওয়ার খবরও মিলেছে। যদিও কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। (Photo: AP)

4/6
কে বা কারা রিয়াধে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, দু’টি ইরানি ড্রোনই হামলা চালিয়েছে দূতাবাসে ৷ (Photo: AP)

5/6
সোমবার সাইপ্রাসে ব্রিটেনের বায়ুসেনার এক ঘাঁটিতেও ড্রোন হামলা হয়েছে। এরই মধ্যে জানা যায়, খামেনেই-পত্নী খোজাস্তেহ বাঘেরজাদেহও নিহত হয়েছেন। গোটা পশ্চিম এশিয়া‌ জুড়ে এক অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। (Photo: AP)

6/6
এদিকে রিয়াধে মার্কিন দূতাবাসে হামলার প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, “এর জবাব কী ভাবে দেওয়া হয়, তা এ বার দেখাব।”