advertisement

Muhammad Yunus News: চিন নয়, এবার বাংলাদেশের নতুন 'বন্ধু'! দেবে কোটি-কোটি টাকা? বৈঠক করে এলেন ইউনূস! কোন দেশ জানেন?

Last Updated:
Muhammad Yunus News: সমাজমাধ্যমে প্রধান উপদেষ্টা ইউনূস জানান, ‘জাপান বাজেট সাপোর্ট হিসাবে বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলারের অধিক দিতে চলেছে। এই টাকার বেশির ভাগটাই খরচ হবে বাংলাদেশের রেল উন্নয়নের কাজে।''
1/7
৪ দিনের সরকারি সফর শেষে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস দেশে ফিরলেন। আর তার পরেই জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে এবার কি তাহলে চিনের দিক থেকে মুখ সরিয়ে জাপানের দিকে ঝুঁকছে বাংলাদেশ?

2/7
সমাজমাধ্যমে প্রধান উপদেষ্টা ইউনূস জানান, ‘জাপান বাজেট সাপোর্ট হিসাবে বাংলাদেশকে ১০০ কোটি মার্কিন ডলারের অধিক দিতে চলেছে। এই টাকার বেশির ভাগটাই খরচ হবে বাংলাদেশের রেল উন্নয়নের কাজে। এছাড়াও, এই আর্থিক সাহায্যের আওতায় বাংলাদেশের অর্থনীতি উন্নয়নের জন্য ৪০০ মিলিয়ন ডলার প্রদান করবে তারা।’

3/7
বাংলাদেশের ১৬৫ কিলোমিটার দীর্ঘ রেললাইন সম্প্রসারণ প্রকল্পেও ৬৪১ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার কথা জানিয়েছে জাপান। ২০২১ সালে হাসিনার সময়কালে চিন এই প্রকল্পে অর্থ সাহায্য করার কথা বলেছিল। কিন্তু পরবর্তীতে তারা মুখ ফিরিয়ে নেয়।

4/7
এরপর জাপানের কাছে দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ। সেই ভিত্তিতে বাংলাদেশে এসে জরিপের কাজে নেমে পড়েছিল জাপানি কর্মকর্তারা। এবার অবশেষে সেই প্রকল্পে টাকা ঢালতে চলেছে জাপান।

5/7
জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। দুই নেতার মধ্যে বৈঠক নিয়ে যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্মরণ করে উভয়পক্ষ কৌশলগত অংশীদারিত্বে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

6/7
উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াবলি নিয়ে আলোচনা করেন এবং জাতিসংঘ সনদের মূলনীতি মেনে চলার মাধ্যমে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি দেন। উভয়পক্ষ নিয়মভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থার এবং গণতন্ত্রের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

7/7
তারা আন্তরিকভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক আগ্রহের বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা করেন। প্রধানমন্ত্রী ইশিবা অন্তর্বর্তীকালীন সরকার ও ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের সংস্কারমূলক কর্মকাণ্ড, শান্তিপূর্ণ রূপান্তরের প্রচেষ্টা এবং জাতি গঠনের কর্মকাণ্ডে জাপানের পূর্ণ সমর্থন জানান বলেও দাবি বাংলাদেশের।