Bangladesh News: ফের অশান্ত বাংলাদেশ, পদত্যাগের পথে মহম্মদ ইউনূস? তাঁর জায়গায় কে হতে পারেন প্রধান উপদেষ্টা জানেন? শুনে চমকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh News: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
advertisement
advertisement
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সঙ্গে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, "দেশের চলমান যা পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা শুনছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গেছিলাম।" প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ।
advertisement
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে, ইউনূস যদি পদত্যাগ করেন, তাহলে তাঁর জায়গায় কে হবেন প্রধান উপদেষ্টা? সূত্রের খবর, কয়েকদিন ধরেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন বিএনপি'র নেতাকর্মীরা। এই দু'জনই সরকার পতনের জুলাই আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করেছিলেন।
advertisement
এদিকে, বিএনপি'র এই দাবির পাল্টা প্রতিক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টাকে 'বিএনপির মুখপাত্র' হিসেবে আখ্যায়িত করে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি'র এক শীর্ষ নেতা, তবে তা "সংস্কার সুপারিশ বাস্তবায়ন না হলে"। এই তিনজন হলেন— আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
advertisement
advertisement
advertisement
এনসিপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, বিএনপি গত কিছুদিন ধরে "শক্তি প্রদর্শনের পথ বেছে নিয়ে জোর করে, হাইকোর্টের মোড় অবরোধ করে, নগর ভবন তালা দিয়ে, নাগরিক সেবা বন্ধ করে আজকের এই রায় ঘোষণা নিয়েছে।" আর সেই সূত্রেই উঠে আসছে, বিএনপি-র ঘনিষ্ঠ বলে পরিচিত আসিফ নজরুলের কথা। অনেকেই বলছেন, ইউনূস যদি পদত্যাগ করেন আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের পথে যেতে পারে বাংলাদেশ। অর্থাৎ, বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই কঠিন হচ্ছে। এদিকে, ইউনূস পদত্যাগপত্র তৈরি করে ফেলেছেন বলেও খবর মিলতে শুরু করেছে।








