আজ ইতিহাসের সামনে বেঙ্গালুরু
Last Updated:
ইতিহাসের সামনে বেঙ্গালুরু এফসি। মাত্র একটা জয় থেকে দূরে সুনীল ছেত্রী, রিনো অ্যান্টোরা।
ইতিহাসের সামনে বেঙ্গালুরু এফসি। মাত্র একটা জয় থেকে দূরে সুনীল ছেত্রী, রিনো অ্যান্টোরা। এএফসি কাপের ফাইনালে ইরাকের এয়ার ফোর্স ক্লাব, আল-কুয়া আল-কে হারাতে পারলেই ইতিহাসে পা রাখবে ভারতীয় ক্লাবটি। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে বেঙ্গালুরুই প্রথম এএফসি কাপের ফাইনালে পৌঁছেছে। এদিকে প্রতিপক্ষ এয়ার ফোর্স ক্লাবও কিছু কম যায় না ৷ সমর্থকরা ভালবেসে তাদের প্রিয় ক্লাবকে বাজ পাখির সঙ্গে তুলনা করেন। বিশ্ব ফুটবলে যারা ‘ফ্যালকন’ বলেই পরিচিত। দলে বিদেশি ফুটবলার বলতে ক্যামেরুনের মিডফিল্ডার মাকাজি বুকার। দলের নিউক্লিয়াস স্ট্রাইকার আলি সাদ ৷ Photo Courtesy: Bengaluru FC
advertisement
নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় দোহা। কারণ বেঙ্গালুরুর মতো ইরাকের সেনা দল আল-কুহাও প্রথমবার এএফসি কাপের ফাইনালে নামছে। লেবাননের আল আয়েদকে সেমিফাইনালে ৩-২ গোলে হারিয়ে দোহার টিকিট পেয়েছে ইরাকের ঘরোয়া ফুটবলের বাজপাখিরা। ১৯৩১ সালে প্রথম পুলিশ দল হিসেবে আত্মপ্রকাশ। ঘরোয়া ফুটবলে যারা ‘আল সকুর’ বা ‘দ্য ফ্যালকনস’ নামেই পরিচিত। বাগদাদের এই ক্লাবকে পরবর্তী সময় নেই ইরাকের বায়ুসেনা। দেশের প্রথম দশটি ক্লাবের মধ্যে অন্যতম এই আল-কুয়া। এই বছর ইরাকের প্রিমিয়ার লিগ জয়ী এই দল, লেবাননের ক্লাবকে হারিয়েই ফাইনালে উঠেছে।
advertisement
অতীতে সুনীলদের এক ধাপ আগে এই টুর্নামেন্টে থেমে গিয়েছে বাংলা ও গোয়ার দুই ক্লাব। ২০০৮-এ আর্মান্দো কোলাসোর ডেম্পো। ২০১৩-এ মার্কোস ফালোপার ইস্টবেঙ্গল। দু’বারই এএফসি কাপ সেমিফাইনালে। দোহায় এ দিন সাংবাদিক সম্মেলনে বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী বলে দিয়েছেন, ‘‘ক্লাবের হয়ে জীবনের সেরা ম্যাচটা খেলতে নামছি। গোটা দেশ আমাদের দিকে তাকিয়ে। ভারতীয় ফুটবলের সম্মান জড়িয়ে এই ম্যাচটার সঙ্গে। পিছনে ফিরতে চাই না। নিজেদের উজাড় করে দেব।’’
advertisement
advertisement








