advertisement

Sudiptaa Banerjee Bakshi: বর-শাশুড়ির পর এবার কী তৃণমূল যোগ দেবেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়? চলছে জোর জল্পনা

Last Updated:
শাশুড়ি স্মিতা বক্সী তৃণমূলের দু’বারের বিধায়ক৷ সঞ্জয় বক্সী (শ্বশুর) এবং স্বামী সৌম্য বক্সী (স্বামী) তৃণমূলের নেতা৷ ফলে অভিনেত্রী সুদিপ্তার সঙ্গে তৃণমূলের নিবিড় যোগ রয়েছে৷ তিনিও নাকি এবার তৃণমূলের যোগ দিচ্ছেন, এমনই জোর গুঞ্জন৷
1/6
 শ্বশুরবাড়ির জড়িয়ে রাজনীতির সঙ্গে৷ শাশুড়ি স্মিতা বক্সী তৃণমূলের দু’বারের বিধায়ক৷ সঞ্জয় বক্সী (শ্বশুর) এবং স্বামী সৌম্য বক্সী (স্বামী) তৃণমূলের নেতা৷ ফলে অভিনেত্রী সুদিপ্তার সঙ্গে তৃণমূলের নিবিড় যোগ রয়েছে৷ তিনিও নাকি এবার তৃণমূলের যোগ দিচ্ছেন, এমনই জোর গুঞ্জন৷

2/6
নির্বাচনের আগে তৃণমূলে তারকাযোগ নতুন কিছু নয়৷ এর আগেও রচনা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তীর মতো তারকারা লোকসভা বা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে যোগ দেন৷ ভোটে দাঁড়িয়ে তাঁরা জয়ীও হন৷

3/6
তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে দেখা যায় সুদীপ্তাকে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ স্নেহধন্যা তিনি, এমন দাবি দলের অনেকের৷ এবার সুদীপ্তাকে দেখা গেছে রাজনৈতিক ভাবনায় তৈরি একটি প্রচার ভিডিওতে৷ সেখানে দেখা গেছে একদল যুবক বাঙালিদের বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে৷ তারই প্রতিবাদ করছেন সুদীপ্তা৷

4/6
 অনেক জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিকরা এভাবে হেনস্থার শিকার হচ্ছেন৷ যার প্রতিবাদ করছে তৃণমূল৷ নির্বাচনে এই বিষয়টি তৃণমূলের প্রচারের একটা অংশ৷ এমন ভিডিওতে সুদীপ্তার উপস্থিতি স্বাভাবিকভাবে তাঁর দলে যোগদান জল্পনা বাড়িয়েছে৷

5/6
 সামনে বিধানসভা নির্বাচন৷ সেখানে সুদীপ্তা বক্সী বন্দ্যোপধ্যায়ের কাঁধে কী উঠবে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব? এই নিয়ে বিভিন্ন জায়গায় সুদীপ্তা জানিয়েছেন যে দল এবং সর্বোপরি দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদি চান তাঁকে দায়িত্ব দিতে, তিনি তা অবশ্যই গ্রহণ করবেন৷ তবে সময়ের উপর পুরো বিষয়ট ছেড়ে রেখেছেন অভিনেত্রী৷

6/6
আপতত নিজের কাজ নিয়ে ব্যস্ত সুদীপ্তা৷ যে ভিডিওটি নিয়ে জল্পনা শুরু  সেই ভিডিওটির ভাবনা আইপ‍্যাক-এর৷ তাঁদের থেকেই সুদীপ্তাকে প্রস্তাব দেওয়া হয়, এবং সুদীপ্তা মনে করেন যে এই কনটেন্টটা এই মুহূর্তে অত্যন্ত প্রয়োজনীয়৷