advertisement

Bollywood Actors With Financial Crisis: রাজপালের মতো জেলে যাননি, তবে 'অভাবের তাড়নায়' অন্যদের কাছে হাত পাততে হয়েছে অনেক জনপ্রিয় বলিউড নায়কদের! তালিকা দেখলে চমকে উঠবেন

Last Updated:
বলিউডের চকচকে দুনিয়া৷ এরই মধ্যে এমন অনেকে রয়েছেন যাঁদের ভাঁড়ে মা ভবানী হাল! তবে মুখ ফুটে বলার জো নেই৷ কারণ তাতে তাঁদের মান সম্মান জলে যাবে৷ তবে অর্থকষ্টে নিজেরা জ্বলে পুড়ে মরছেন৷ কেউ কেউ সেই দুঃসময় কাটিয়ে উঠেছেন আবার কেই তলিয়ে গেছে অতলে৷
1/8
 তিহাড় জেলে অভিনেতা রাজপাল যাদব৷ টাকা ধার নিয়ে সময় মতো ফেরত না দেওয়ার ফলে তাঁর জেল হয়৷ একটি ছবি তৈরি করতে ৫ কোটি টাকা ধার নেন অভিনেতা৷ কিন্তু ছবিটি মুখ থুবড়ে পড়ায় টাকা জলে যায় রাজপালের৷ সেই ধারের টাকা তো শোধ করতেই পারেননি, উল্টে আরও ঋণের বোঝা চাপে তাঁর কাঁধে৷ ২০১০ থেকে তাঁর বিরুদ্ধে মামলা চলে এবং তারপর তিনি জেলে৷ আপাতত তাঁর একটি পোস্ট দেখে এগিয়ে আসেন বলিউডের তারকারা৷ তাঁকে অর্থ সাহায্য করে এই টাকার দায়মুক্তি করতে চান সকলে৷

2/8
 তবে শুধু রাজপাল নন, এমন অনেক বলিউড অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁরা এভাবে নিঃস্ব হয়ে গিয়েছিলেন এক সময়৷ কেউ ঘুরে দাঁড়াতে পেরেছেন, কেউ বা তলিয়ে গেছেন! বেশ কয়েকজন নামী স্টারকে চিনে নিন, যাঁদের উপর চেপেছিল ভারী ঋণ৷ তাঁরাও একসময় ভেবেছিলেন যে আর হয়ত ফিরতে পারবেন না বলিউডের আলোয়৷

3/8
মুম্বইকে বলা হয় মায়ানগরী৷ টাকা-খ্যাতির হাতছানি দেয় এই শহর৷ আর বলিউড তো সবসময় চকচকে৷ একবার হিট করতে পারলে জীবন হয়ে ওঠে আলোময়৷ তবে কখনও ভেবে দেখেছেন যে প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, তেমন এই খ্যাতি-জনপ্রিয়তার পিছনে থাকে কত দুঃখের কাহিনি? এমন অনেক হিরো রয়েছেন যাঁদের জীবনে রয়েছে বহু লড়াই৷ এমনকী জনপ্রিয় হয়ে ওঠার পরও তাঁদের লড়তে হয়েছে অর্থাভাবে৷

4/8
প্রথমেই আসবে অমিতাভ বচ্চনের নাম৷ নব্বইয়ের দশকের শেষের দিকে, অমিতাভ বচ্চন তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হন, তাঁর সংস্থা, অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড (ABCL) ৯০ কোটি টাকারও বেশি ঋণ জমা করে এবং ৫৫টি মামলার মুখোমুখি হয়। এমন একটি সময় আসে যখন তাঁকে নিজের বাড়িও বন্ধক রাখার অবস্থা তৈরি হয়, যদিও অল্পের জন্য সেই দুরবস্তার হাত থেকে রক্ষা পান বিগ বি৷ কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠান পরিচালনা সহ অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পুরো অর্থ শোধ করেন।

5/8
মিঠুন চক্রবর্তীর নামও উঠে আসবে এই তালিকায়৷ মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির 'মেগাস্টার' তিনি। একসময়ের অত্যন্ত ব্যস্ত অভিনেতাকে দেখতে হয় অভাবের দুঃসময়৷ উটিতে তাঁর হোটেল ব্যবসায় লোকসান হয়। যার ফলে, মিঠুন চরম আর্থিক সংকটে পড়েন। মিঠুনও দিনরাত পরিশ্রম করে নিজের ঋণ শোধ করেন৷
মিঠুন চক্রবর্তীর নামও উঠে আসবে এই তালিকায়৷ মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির 'মেগাস্টার' তিনি। একসময়ের অত্যন্ত ব্যস্ত অভিনেতাকে দেখতে হয় অভাবের দুঃসময়৷উটিতে তাঁর হোটেল ব্যবসায় লোকসান হয়। যার ফলে, মিঠুন চরম আর্থিক সংকটে পড়েন। মিঠুনও দিনরাত পরিশ্রম করে নিজের ঋণ শোধ করেন৷
advertisement
6/8
রাজপাল যাদবের মতো জ্যাকি শ্রফও বুম নামে একটি ছবি বানাতে গিয়ে দেউলিয়া হয়ে যায়৷ বউয়ের গয়না বন্ধক রেখে, বাড়ি বিক্রি পর্যন্ত করতে হয়েছিল তাঁকে৷ খুবই খারাপ পরিস্থিতি মধ্যে পড়েছিলেন জ্যাকি৷ পরে তাঁর ছেলে টাইগার ফিল্মে পা রাখেন এবং বাবাকে এই অনেকটা সাহায্য করেন এই অর্থ কষ্ট থেকে মুক্তি পেতে৷ খরচ মেটাতে তাঁকে সম্পত্তি বিক্রি করতে হয়েছিল। অনেক বছর লেগেছিল তাঁর খারাপ সময় পার করতে৷

7/8
 এমন পরিস্থিতির মুখোমুখি হন গোবিন্দা৷ নিজের হাস্যরস, নাচ এবং অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের মন যয় করেছেন বারবার। কিন্তু ভাগ্য হঠাৎ পাল্টেছিল গোবিন্দার। গোবিন্দা যখন রাজনীতিতে আসার জন্য চলচ্চিত্র ছেড়েছিলেন, তখন তাঁর কেরিয়ারে কালো মেঘ আছড়ে পড়ে। কয়েকটি ছবি প্রযোজনা করেছিলেন ঠিকই। তবে তা সফল হয়নি। তাঁকেও আর্থিকভাবে সংগ্রাম করতে হয়৷

8/8
এই তালিকায় রয়েছেন প্রীতি জিন্টাও৷ বলিউডের জনপ্রিয় নায়িকা৷ পাশাপাশি তিনি ব্যবসায়ী হিসেবে পা রেখেছিলেন৷ একটি প্রযোজনা সংস্থা খোলেন এবং আইপিএল দল কিংস ইলেভেন পাঞ্জাবের সহ-মালিকও হন। তাঁর প্রযোজনা সংস্থার কাজের জন্য সংগ্রামের সম্মুখীন হতে হয়েছিল। এক সময়ে, তিনি স্বীকার করেছিলেন যে, উল্লেখযোগ্য আর্থিক চাপের সম্মুখীন হয়েছিলেন নায়িকা।যদিও তিনি কখনও দেউলিয়া ঘোষণা করেননি।