ঝুঁকতে বাধ্য হল ‘পুষ্পা’! তিনদিনে ‘পুষ্পা ২’-কে পিছনে ফেলে দিল এই ছবি, দর্শকদের উন্মাদনা তুঙ্গে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Marco Box Office Collection: ২০ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘মার্কো’। মালয়লম ছবি। মাত্র ৩ দিনে বাজেটের পয়সা উশুল। বক্সঅফিসে তোলপাড়।
advertisement
advertisement
স্যাকনিল্কের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, মুক্তির প্রথম দিন ‘মার্কো’ আয় করেছে ৪.৩ কোটি টাকা। এর মধ্যে মালয়লম ভাষা থেকে এসেছে ৪.২৯ কোটি, আর হিন্দি থেকে আয় ১ লক্ষ টাকা। দ্বিতীয় দিনে আয় হয়েছে ৪.৬৫ কোটি টাকা। এর মধ্যে মালয়লম থেকে ৪.৬৩ কোটি এবং হিন্দি থেকে ২ লাখ টাকা উঠেছে। তৃতীয় দিনে আয় হয়েছে ৫.২৫ কোটি টাকা। দেশ জুড়ে ‘মার্কো’র মোট ১৪.২০ টাকা আয় করেছে। বিশ্বব্যাপী গ্রেসিংয়ে ঘরে তুলেছে ৩০ কোটি টাকার বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement
‘মার্কো’ মূলত অ্যাকশন থ্রিলার। লেখক এবং পরিচালক হানিফ আদেনি। কিউবস এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবির প্রযোজক শরীফ মুহম্মদ। হিন্দি ভাষাতেও মুক্তি পেয়েছে ‘মার্কো’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন উন্নি মুকুন্দন। সঙ্গে রয়েছেন সিদ্দিক, জগদীশ, অভিমন্যু, শাম্মি থিলাকান, কবীর দুহান সিং, অ্যানসন পল, যুক্তি ত্রেজা এবং শ্রীজিত রবি। ‘মার্কো’ ২০১৯ সালের মালয়ালম ছবি 'মিখাইল'-এর স্পিন-অফ, এই ছবিরও পরিচালক ছিলেন হানিফ আদেনি।






