advertisement

Kanchan Sreemoyee Bhat Kapor: মাছের মুড়োয় মস্ত কামড় শ্রীময়ীর! ৫ ভাজা, ৩ রকমের মাছ, শুক্ত... কাঞ্চনের তৃতীয় বউকে ১২ পদে খাওয়াল শ্বশুরবাড়ি

Last Updated:
Kanchan Sreemoyee Bhat Kapor: এলাহী খাওয়াদাওয়ার ব্যবস্থাও ছিল এদিন। ১২টি পদে পাত পেড়ে বসে খাওয়ানো হয়েছে নতুন বউকে। কাঁসার থালা, বাটি এবং গ্লাসে সাজিয়ে দেওয়া হয়েছিল।
1/7
টলিপাড়ায় নতুন তারকা দম্পতি, কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজ। অভিনেতা-বিধায়ক এবং অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চা হয়েছে বিস্তর। আর সমস্ত কটাক্ষকে ফুৎকারে উড়িয়ে হইহই করে বিয়ে সেরেছেন তাঁরা।

2/7
আজ, সোমবার সকালে ভাতকাপড়ের অনুষ্ঠান ছিল কাঞ্চনের বাড়িতে। তার ভিডিও-ছবিতে ছেয়ে গিয়েছে ইনস্টাগ্রাম। জরির পাড় দেওয়া টুকটুকে লাল শাড়ি এবং সোনার গয়নায় নববধূ শ্রীময়ী। লাল পাঞ্জাবীতে সেজেছেন বর।

3/7
ভাতকাপড়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন শ্রীময়ী। যার ক্যাপশনে লিখলেন, ‘ভাতকাপড়ের দায়িত্ব নিল বর, আর আমি নিলাম ভাত খাইয়ে দেওয়ার দায়িত্ব বরের।’

4/7
এলাহী খাওয়াদাওয়ার ব্যবস্থাও ছিল এদিন। ১২টি পদে পাত পেড়ে বসে খাওয়ানো হয়েছে নতুন বউকে। কাঁসার থালা, বাটি এবং গ্লাসে সাজিয়ে দেওয়া হয়েছিল।

5/7
যেখানে ছিল ৫ রকমের ভাজা, সাদা ভাত, শুক্ত, ডাল, তিন রকমের মাছ এবং একটি মাছের মুড়ো। পাশে কাঁসার গ্লাসে রাখা জল।

6/7
শ্রীময়ী নিজের ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে, মাছের মুড়ো কামড়ে খাচ্ছেন তিনি। লাল শাড়ি পরে মাছের মুড়ো মুখে পোড়ার আনন্দই যেন অন্য। সে কথাই বোঝালেন শ্রীময়ী।

7/7
নিজেদের ঘরে আয়নার সামনে দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে ধরে, অথবা বরের বুকে মাথা রেখে কনে, কখনও বা গোটা পরিবারের সঙ্গে ছবি তুলে শুরু করলেন নতুন সংসার।