Debolina Nandy: ‘কোথায় যাব আমি? নিজের সমস্যা শেষ হচ্ছে না...’ সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এমন পোস্ট করলেন কেন দেবলীনা নন্দী?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
সময় এলে সত্যিটা নিজে থেকেই সামনে আসবে বলেও উল্লেখ করেন দেবলীনা। বন্ধুত্বের সম্পর্ককে ‘নোংরা নাম’ দেওয়ার প্রবণতায় আঘাত পেয়ে তিনি জানান, যাকে তিনি মুখে ভাই বলে সম্বোধন করেন, সেই সম্পর্ককে অন্যভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। পোস্টের শেষে দেবলীনা অনুরোধ করেন, তাঁকে নতুন কোনও ট্যাগ না দিতে।
সম্প্রতি ফেসবুক লাইভে এসে স্বামী, শ্বশুর বাড়ির নামে অভিযোগ করে, শো থেকে ফেরার পথে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন গায়িকা এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। যদিও বর্তমানে তিনি সুস্থ আছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই নতুনভাবে কাজে ফিরেছেন তিনি। ক'দিন আগেই শো করেছেন দেবলীনা। তাঁকে আবার পুরনো ছন্দে ফিরতে দেখে দারুণ খুশি অনুরাগীরা। কিন্তু দেবলীনা নিজে একেবারেই খুশি নন !
advertisement
সম্প্রতি পার্কস্ট্রিটের একটি নামী রেস্তোরাঁকে ঘিরে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। ঘটনার সূত্রপাত ইনফ্লুয়েন্সার ও অভিনেতা সায়ক চক্রবর্তীর অভিযোগকে কেন্দ্র করে। তাঁর দাবি, রেস্তোরাঁয় খাবার অর্ডার করার পর তাঁকে না জানিয়ে গো-মাংস পরিবেশন করা হয়। বিষয়টি জানতে পেরে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট ওয়েটারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নিয়ে ওয়েটারকে গ্রেফতার করা হয় এবং ঘটনার তদন্ত শুরু হয়। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর চর্চা। তবে এই বিতর্কে বিশেষভাবে নজর কাড়ে সায়কের ঘনিষ্ঠ বন্ধু দেবলীনা নন্দীর নীরবতা।
advertisement
advertisement
ফেসবুক পোস্টে এদিন দেবলীনা লেখেন, ‘‘কোথায় যাব আমি? নিজের সমস্যা শেষ হচ্ছে না ৷ এদিকে আমি চুপ থাকলেও সমস্যা আবার বললেও সমস্যা ৷ আমি কাউক সাপোর্ট করছি কি করছি না এর উত্তর টা কেন সবাইকে দেবো? আর অনেক বিজ্ঞ মানুষরা আমাকে শিখিয়েছে যে ফেসবুক এ সব কিছু শেয়ার করতে নেই ৷ সেটাই তো মানছি ৷ বাকি আমি কি করছি না করছি সময় মতো এমনিতে সবাই জানতেই পারবে, সবাই সুযোগ নিয়ে কনটেন্ট বানাচ্ছে আগেও বানিয়েছে ৷ কিন্তু সব পরিস্থিতিতে দোষ আমার বা আমাদের ৷’’ (Photo: Debolinaa Nandy/Facebook Page)
advertisement
দেবলীনা আরও লেখেন, ‘‘বন্ধুত্বের সম্পর্ককে সহজে নোংরা নাম দিয়ে চলে যাচ্ছে ৷ মুখ থেকে যাকে ভাই বলে সম্মোধন করি, তাঁকে ‘Bro Zone’-এই রাখি ৷ আজ এইটুকু বুঝে গিয়েছি যে মুখ খুললেও দোষ ধরবে কেউ না কেউ, আবার মুখ না খুললেও বেইমান বলবেই ৷ ঠিক আছে তাই আমি ঠিক করেছি মুখে বলে কিছু হবে না সময়ে যেটা সামনে আসার ঠিক আসবে ৷ অযথা আমাকে কেউ আর নতুন ট্যাগ দেবেন না ৷ কারণ আমি আমার বন্ধু, পরিবার, আমার কাজ নিয়ে ভাল থাকার চেষ্টা করছি ৷ আমাকে একটু ভাল থাকতে দিন ৷’’ (Photo: Debolinaa Nandy/Facebook Page)









