advertisement

Bollywood Gossips: প্রথম স্ত্রীকে ছেড়ে গিয়েছিলেন, ১৬ বছরের ছোট তরুণীকে মাঝরাস্তায় প্রোপোজ করেন এই সুপারহিট বলি-স্টার

Last Updated:
ফিল্মি কেরিয়ারে এসেছিল পতন, ভেঙেছিল ঘর। জীবনের নতুন অধ্যায় শুরুর পর ১৬ বছরের ছোট তরুণীর প্রেমে পড়েছিলেন একসময়ের সুপারডুপার হিট নায়ক! কার কথা হচ্ছে বলুন তো?
1/6
সাফল্যের চূড়ায় থাকাকালীনই ছন্দপতন। ফ্যান-ফলোয়ার, সুপারডুপার হিট ছবি, রুপোলি দুনিয়ার অমোঘ আকর্ষণ ভুলে অভিনেতা পাড়ি দিয়েছিলেন আধ্যাত্মিকতার জগতে। ফিল্মি   কেরিয়ারে এসেছিল পতন, ভেঙেছিল ঘর। জীবনের নতুন অধ্যায় শুরুর পর ১৬ বছরের ছোট তরুণীর প্রেমে পড়েছিলেন একসময়ের সুপারডুপার হিট নায়ক! কার কথা হচ্ছে বলুন তো?

2/6
কথা হচ্ছে বিনোদ খান্নার। তাঁর প্রথম স্ত্রী গীতাঞ্জলি তলেয়ার খান। ১৯৭১ সালে বিয়ে হয় গীতাঞ্জলি আর বিনোদ খান্নার। তাঁদর দুই পুত্রসন্তান। সুখেই চলছিল সংসারের রেলগাড়ি। আচমকাই বিপত্তি। সংসারধর্ম ভুলে আধ্যাত্মিক চিন্তাধারা গ্রাস করল বিনোদকে। গ্রহণ করলেন ধর্মগুরু ওশোর শিষ্যত্ব।

3/6
১৯৮২ সালে সংসার, কেরিয়ার সব ছেড়ে আমেরিকায় গিয়ে ওশোর আশ্রমে থাকতে শুরু করেছিলেন বিনোদ খান্না। স্ত্রী-পুত্রদের সঙ্গে কখনও সখনও ফোনের মাধ্যমে যোগাযোগ হত।

4/6
বিনোদের এহেন উদাসীনতা মেনে নিতে পারেননি গীতাঞ্জলি। ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে বিনোদকে বিবাহবিচ্ছেদ দিয়েছিলেন তিনি।

5/6
ওশোর আশ্রম থেকে ফিরে আবার নতুন করে জীবন শুরু করেছিলেন বিনোদ। তখন ১৯৮৯ সাল। তাঁর জন্মদিন উপলক্ষে বিশাল পার্টির আয়োজন করেছিল তাঁরই এক বন্ধু। সেই পার্টিতে নিমন্ত্রিত ছিলেন কবিতা দফতরি। বলিউডের সঙ্গে কোনও যোগসূত্র ছিল না তাঁর। আইন নিয়ে বিদেশ থেকে পড়াশোনা করেছিলেন কবিতা। প্রথম  আলাপেই কবিতার প্রেমে পড়েন বয়সে ১৬ বছরের বড় বিনোদ খান্না।

6/6
পার্টিশেষে মাঝরাতে কবিতাকে বাড়ি ছাড়তেও গিয়েছিলেন বিনোদ। মাঝরাস্তায় গাড়ি থামিয়ে কবিতাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন। প্রথমে রাজি না হলেও, শেষমেশ বিনোদকে ফেরাতে পারেননি কবিতা। ১৯৯০ সালে বিনোদ-কবিতার বিয়ে হয়। দুই সন্তানের জন্ম দিয়েছিলেন কবিতা।