Yash-Nusrat Holi: হোলি হ্যায়! নুসরতের মুখে রং লাগাতেই রেগে গেলেন অভিনেত্রী, জড়িয়ে ধরে স্বামী যশ বললেন...'রং বরসে'!
- Reported by:Manash Basak
- news18 bangla
- Published by:Pooja Basu
Last Updated:
বরাবরই দোল খেলতে ভালোবাসেন টলিউডের পাওয়ার কপল যশ-নুসরত। এবারও দুজনে আবিরের রঙে রঙিন। ছেলে ঈশান একটু অসুস্থ তাই বাবা মার সঙ্গে হোলির পার্টিতে তাকে সামিল হয়নি সে।
advertisement
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়ায় তাঁদের হোলি খেলার ভিডিও ভাইরাল৷ সেখানে দেখা যাচ্ছে, বেশ খানিকটা আবির নিয়ে নুসরতকে রঙিন করে দিচ্ছেন যশ। প্রথমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও স্বামীর হাতে ধরা দিয়ে দেন অভিনেত্রী। এদিকে সুযোগ পেয়ে স্ত্রীকে রঙ লাগিয়ে একেবারে ভূত করে দেন যশ। আবার রঙ লাগাতে গিয়ে মাঝে আবার নুসরতের চশমা খুলে যায়। রাগ দেখিয়ে স্বামীকে আলতো মারতে যান নুসরত। এরপরেই আবার একে অপরকে জড়িয়ে ধরেন তাঁরা।
advertisement
advertisement
নুসরত মানেই যেন বিতর্ক৷ প্রথমবার বিয়ের পর শিরোনামে উঠে আসেন তিনি৷ সে বিয়ে থেকে বেরিয়ে এসে দ্বিতীয়বার বিয়ে করেন নুসরত৷ আর এই বিতর্কের মাঝেই জন্ম দেন সন্তান৷ কে এই সন্তানের বাবা, তা নিয়ে ওঠে প্রশ্ন৷ তবে তিনি পরে স্পষ্ট জানিয়ে দেন যে যশই তাঁর সন্তানের বাবা৷ আপাতত স্বামী ও সন্তান নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী৷ চুটিয়ে করছেন তাঁর কাজও৷







