Birbhum News Govt Job Alert: মাধ্যমিক পাশ করলেই সরকারি চাকরির সুযোগ বীরভূম জেলায়! কী ভাবে আবেদন করবেন?
- Reported by:Souvik Roy
- local18
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Birbhum recruitment news: বহুদিন ধরে চাকরির সন্ধানে রয়েছেন! তাহেল এবার বীরভূমে চাকরির সুযোগ। রামপুরহাট স্বাস্থ্যজেলার নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে।
বীরভূম, সৌভিক রায়: বহুদিন ধরে চাকরির সন্ধানে রয়েছেন! তাহেল এবার বীরভূমে চাকরির সুযোগ। রামপুরহাট স্বাস্থ্যজেলার নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টারে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। যদিও ইতিমধ্যেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য ক্ষেত্রে চাকরি খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৫ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে।
advertisement
advertisement
মোট চারটি শূন্যপদ রয়েছে এই সেন্টারে। বেতনের ক্ষেত্রে পুরোটই পদের উপর নির্ভরশীল। বিজ্ঞপ্তিতে গিয়ে দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে নিউট্রিশনিস্ট পদে বেতন সবচেয়ে বেশি। এক্ষেত্রে মাসে ২৫,০০০ টাকা করে পাবেন। মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কার পদে মাসে ১৮,০০০ টাকা স্যালারি। অ্যাটেন্ডেন্ট পদের বেতন মাসে ৫,০০০ টাকা।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে আবেদনকারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও প্রতিটি পদের জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা রয়েছে। এবার প্রশ্ন কীভাবে সিলেকশন হবে? সিলেকশন হবার জন্য একাধিক ধাপ রয়েছে। প্রথমে লিখিত পরীক্ষা, এরপর কম্পিউটারে কতটা দক্ষ, সেই বেসিক পরীক্ষা নেওয়া হবে, সবশেষে ইন্টারভিউ।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement









