advertisement

Post Office Superhit Scheme: কেবল সুদ থেকেই মিলবে ২ লাখ টাকা ! জেনে নিন পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিম সম্পর্কে

Last Updated:
Post Office Superhit Scheme: নিরাপদ ও নিশ্চিত রিটার্ন চান? পোস্ট অফিসের রিকারিং ডিপোজিট স্কিমে মাসিক বিনিয়োগ করে ১০ বছরে শুধু সুদ থেকেই পেতে পারেন ২ লাখ টাকার বেশি। কীভাবে কাজ করে এই স্কিম, কত টাকা জমবে—জেনে নিন বিস্তারিত।
1/7
মানুষ এখন এমন বিনিয়োগের দিকে ঝুঁকছেন, যেখানে তাঁদের জমানো টাকায় ভাল সুদ পাওয়া যায়। কিন্তু ভুল বিনিয়োগের কারণে অনেক সময় সম্পদ হারানোর ঝুঁকি বেড়ে যায়। অনলাইন জালিয়াতি ও প্রতারণার ঘটনায় বহু মানুষ ইন্টারনেটের মাধ্যমে টাকা বিনিয়োগ করতে ভয় পাচ্ছেন। তার উপর আবার ব্যাঙ্কেও এখন তেমন আকর্ষণীয় সুদের হার পাওয়া যাচ্ছে না।তাহলে উপায় কী?

2/7
এই পরিস্থিতিতে পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প হতে পারে একটি ভাল বিকল্প। পোস্ট অফিসের স্কিমগুলোকে সাধারণত ঝুঁকিমুক্ত বিনিয়োগ হিসেবে ধরা হয়। যারা নিরাপদ জায়গায় টাকা রেখে ভাল সুদ পেতে চান, তারা পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই প্রকল্পগুলিতে নিরাপত্তার পাশাপাশি তুলনামূলকভাবে ভাল সুদের হারও পাওয়া যায়। চলুন, দেখে নেওয়া যাক।

3/7
রেকারিং ডিপোজিট স্কিম- রেকারিং ডিপোজিট স্কিম, যা পোস্ট অফিস আরডি স্কিম নামেও পরিচিত, এমন একটি সঞ্চয় প্রকল্প যেখানে স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য অঙ্কের টাকা জমা করা যায়। এই স্কিমে বিনিয়োগ করলে শুধুমাত্র সুদের মাধ্যমেই একজন ব্যক্তি ভাল অঙ্কের রিটার্ন পেতে পারেন।
রেকারিং ডিপোজিট স্কিম-রেকারিং ডিপোজিট স্কিম, যা পোস্ট অফিস আরডি স্কিম নামেও পরিচিত, এমন একটি সঞ্চয় প্রকল্প যেখানে স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য অঙ্কের টাকা জমা করা যায়। এই স্কিমে বিনিয়োগ করলে শুধুমাত্র সুদের মাধ্যমেই একজন ব্যক্তি ভাল অঙ্কের রিটার্ন পেতে পারেন।
advertisement
4/7
সরকার পরিচালিত এই সঞ্চয় প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। পোস্ট অফিসের আরডি স্কিমে প্রতি মাসে মাত্র ৫,০০০ টাকা বিনিয়োগ করলেই প্রায় ৮ লক্ষ টাকা জমা করা সম্ভব। এই স্কিমে সুদ হিসেবে আয় হবে ২.৫৪ লক্ষ টাকারও বেশি।

5/7
উচ্চ সুদের হার-পোস্ট অফিস আরডি স্কিমে ফিক্সড ডিপোজিট (FD) স্কিমের তুলনায় বেশি সুদের হার দেওয়া হয়। এই স্কিমে বার্ষিক ৬.৭ শতাংশ সুদ পাওয়া যায়, যা ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়।
উচ্চ সুদের হার-পোস্ট অফিস আরডি স্কিমে ফিক্সড ডিপোজিট (FD) স্কিমের তুলনায় বেশি সুদের হার দেওয়া হয়। এই স্কিমে বার্ষিক ৬.৭ শতাংশ সুদ পাওয়া যায়, যা ত্রৈমাসিক ভিত্তিতে চক্রবৃদ্ধি হয়।
advertisement
6/7
পোস্ট অফিস আরডি স্কিমের হিসেব - পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে একজন ব্যক্তি মেয়াদপূর্তি পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করলে পাঁচ বছরে মোট বিনিয়োগের অঙ্ক হবে ৩,০০,০০০ টাকা। বার্ষিক ৬.৭ শতাংশ সুদের হারে মূল টাকার উপর সুদ হবে প্রায় ৫৬,৮৩০ টাকা। ফলে পাঁচ বছর শেষে মোট প্রাপ্য অঙ্ক দাঁড়াবে ৩,৫৬,৮৩০ টাকা।
পোস্ট অফিস আরডি স্কিমের হিসেব-পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে একজন ব্যক্তি মেয়াদপূর্তি পর্যন্ত প্রতি মাসে ৫,০০০ টাকা করে বিনিয়োগ করলে পাঁচ বছরে মোট বিনিয়োগের অঙ্ক হবে ৩,০০,০০০ টাকা।বার্ষিক ৬.৭ শতাংশ সুদের হারে মূল টাকার উপর সুদ হবে প্রায় ৫৬,৮৩০ টাকা। ফলে পাঁচ বছর শেষে মোট প্রাপ্য অঙ্ক দাঁড়াবে ৩,৫৬,৮৩০ টাকা।
advertisement
7/7
আরও বেশি কীভাবে আয় করবেন?যদি কোনও ব্যক্তি তাঁর আরডি স্কিমের মেয়াদ আরও ৫ বছর বাড়ালে, তাহলে বিনিয়োগ করা টাকার বৃদ্ধি আরও দ্রুত হবে। পোস্ট অফিস আরডি স্কিমে ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা বাড়িয়ে মোট ১০ বছর পর্যন্ত করা যায়। এই ক্ষেত্রে ১০ বছরে একজন ব্যক্তি মোট ৬,০০,০০০ টাকা বিনিয়োগ করবেন। এতে সুদ হিসেবে আয় হবে প্রায় ২,৫৪,২৭২ টাকা। ফলে ১০ বছর শেষে মোট সঞ্চিত অঙ্ক দাঁড়াবে ৮,৫৪,২৭২ টাকা।
আরও বেশি কীভাবে আয় করবেন?যদি কোনও ব্যক্তি তাঁর আরডি স্কিমের মেয়াদ আরও ৫ বছর বাড়ালে, তাহলে বিনিয়োগ করা টাকার বৃদ্ধি আরও দ্রুত হবে। পোস্ট অফিস আরডি স্কিমে ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা বাড়িয়ে মোট ১০ বছর পর্যন্ত করা যায়।এই ক্ষেত্রে ১০ বছরে একজন ব্যক্তি মোট ৬,০০,০০০ টাকা বিনিয়োগ করবেন। এতে সুদ হিসেবে আয় হবে প্রায় ২,৫৪,২৭২ টাকা। ফলে ১০ বছর শেষে মোট সঞ্চিত অঙ্ক দাঁড়াবে ৮,৫৪,২৭২ টাকা।
advertisement
advertisement
advertisement