advertisement

Money Making Tips: বছরে ৬০ হাজার টাকা বিনিয়োগ করে লাখপতি, মেয়াদ শেষে হাতে পাবেন ১৬,২৭,২৮৪ টাকা

Last Updated:
Money Making Tips: বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সাধারণ সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের তুলনায় অপেক্ষাকৃত বেশি।
1/7
অবসরকালীন বিনিয়োগের কথা বললে সবার আগে পিপিএফের কথাই মাথায় আসে। সরকারি স্কিম। ফলে কষ্টের টাকা নিরাপদে থাকে। সঙ্গে থাকে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি। তাই যাঁরা নিরাপদ জায়গায় টাকা রেখে ভবিষ্যতে ভাল রিটার্ন পেতে চান, তাঁদের জন্য পোস্ট অফিসের পিপিএফ আদর্শ।

2/7
পিপিএফ দীর্ঘমেয়াদি বিনিয়োগ। ১৫ বছরের লক ইন পিরিয়ড রয়েছে। এরপর ৫ বছর করে যতবার খুশি বাড়ানো যায়। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সাধারণ সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটের তুলনায় অপেক্ষাকৃত বেশি।

3/7
মাত্র ৫০০ টাকা দিয়ে পিপিএফে বিনিয়োগ শুরু করা যায়। বছরে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ১.৫ লাখ টাকা। এই স্কিমে বিনিয়োগ করলে আয়কর আইনের ধারা ৮০সি-এর আওতায় করছাড়ও মেলে। প্রাপ্ত সুদ এবং মেয়াদপূর্তির পর সম্পূর্ণ রিটার্নও করমুক্ত।

4/7
পিপিএফ বাজারের সঙ্গে যুক্ত নয়। ফলে বাজারের ওঠাপড়ার প্রভাব এতে পড়ে না। নিশ্চিত রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারী। ৩ বছর পর পিপিএফ অ্যাকাউন্টের বিপরীতে লোন পাওয়া যায়। ৭ বছর পর আংশিক টাকা তোলার সুবিধাও রয়েছে। আর্থিক বিশেষজ্ঞরাও বলেন, অবসরের জন্য যাঁরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য পোস্ট অফিসের পিপিএফ স্কিম আদর্শ।

5/7
ধরে নেওয়া যাক, কোনও ব্যক্তি পোস্ট অফিসের পিপিএফ স্কিমে প্রতি মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করলেন। তাহলে বছরে তিনি মোট ৬০ হাজার টাকা বিনিয়োগ করবেন। ১৫ বছরে অর্থাৎ পিপিএফের মোট মেয়াদে তাঁর বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৯ লাখ টাকা।

6/7
এখন এর উপর ৭.১ শতাংশ হারে সুদ মিলবে। তাহলে সুদ থেকে আয় হবে ৭ লাখ টাকার কিছু বেশি। তাহলে সুদ এবং আসল মিলিয়ে তিনি মোট ১৬,২৭,২৮৪ টাকা হাতে পাবেন। এভাবেই অল্প অল্প বিনিয়োগ করে মোটা টাকার কর্পাস জমাতে পারেন বিনিয়োগকারী।

7/7
আর্থিক বিশেষজ্ঞরা বলে থাকেন, পিপিএফ সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগ মাধ্যম। তবে একজন ব্যক্তি একটাই পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্ট বন্ধ করা যায় না। তবে নির্দিষ্ট শর্তে আংশিক প্রত্যাহার করা যায়। সরকার নিয়ন্ত্রিত স্কিম হওয়ায় প্রতারণার কোনও ঝুঁকি নেই। বিনিয়োগকারী সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন। সব মিলিয়ে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের জন্য পিপিএফ চমৎকার পরিকল্পনা, যা ভবিষ্যতে ভাল রিটার্ন নিশ্চিত করে।