বাজেটের একদিন আগে আরও দাম কমল সোনার!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ডলারের তুলনায় টাকার দাম বেড়ে যাওয়ায় শুক্রবার দিল্লির সরাফা বাজারে ১০ গ্রাম সোনার দাম ১৩১ টাকা কমেছে ৷
বাজেটের একদিন আগে আরও দাম কমল সোনার ৷ ডলারের তুলনায় টাকার দাম বেড়ে যাওয়ায় শুক্রবার দিল্লির সরাফা বাজারে ১০ গ্রাম সোনার দাম ১৩১ টাকা কমেছে ৷ শনিবার অথার্ৎ আগামিকাল বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ তবে অন্যদিকে রুপোর দাম কিছুটা বেড়েছে ৷ এক কিলোগ্রাম রুপোর দাম ৮৯ টাকা বেড়ে গিয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে বিনিয়োগকারীরী আরও সতর্ক হয়ে গিয়েছেন ৷
advertisement
advertisement
advertisement









