advertisement

SBI থেকে PNB, কোন ব্যাঙ্ক সবচেয়ে বেশি সুদ দিচ্ছে, FD করার আগে দেখে নিন

Last Updated:
সব ব্যাঙ্কে সুদের হার সমান নয়। তাই বিনিয়োগ করার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের তুলনা করা প্রয়োজন।
1/6
জনপ্রিয় বিনিয়োগের কথা বললে সবার আগে মাথায় আসে ফিক্সড ডিপোজিট। ঝুঁকি নেই বললেই চলে। মেয়াদ শেষে মেলে নিশ্চিত রিটার্ন। এফডি-তে একলপ্তে বিনিয়োগ করতে হয়। বিনিয়োগের মেয়াদের উপর নির্ভর করে সুদের হার নির্ধারণ করে ব্যাঙ্ক।

2/6
বর্তমানে অধিকাংশ ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে ৩ থেকে ৭ শতাংশ হারে সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ০.৫ শতাংশ সুদ পান। তবে সব ব্যাঙ্কে সুদের হার সমান নয়। তাই বিনিয়োগ করার আগে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হারের তুলনা করা প্রয়োজন।

3/6
SBI (২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে): এসবিআই-এর ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৩ থেকে ৬.১০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট পান। এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সুদের হার ৬.৮০ শতাংশ। দুবছর থেকে ৩ বছরের কম মেয়াদের ফিক্সড ডিপোজিটে ৭ শতাংশ হারে সুদ দেয় স্টেট ব্যাঙ্ক।

4/6
ICICI ব্যাঙ্ক: ২০২৩-এর ১০ অক্টোবর পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে ৩ শতাংশ থেকে ৭ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকরা অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট পান। ফলে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ হয়৷ এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকদের ৬.৭০ শতাংশ হারে সুদ দেওয়া হয়।

5/6
PNB: পিএনবি-তে ফিক্সড ডিপোজিটে ৩.৫০ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হয়। এক বছর মেয়াদি ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা ৬.৭৫ শতাংশ হারে সুদ পান। একই মেয়াদে প্রবীণ নাগরিকদের সুদের হার ৭.২৫ শতাংশ।

6/6
HDFC: এইচডিএফসি ব্যাঙ্কের সুদের হার অন্যান্য ব্যাঙ্কের তুলনায় বেশি। মেয়াদের উপর নির্ভর করে সাধারণ গ্রাহকদের ৩ শতাংশ থেকে ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। এক বছরের ফিক্সড ডিপোজিটে সাধারণ গ্রাহকরা ৬.৬০ শতাংশ হারে সুদ পান। একই মেয়াদে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭.১০ শতাংশ।