advertisement

Weather Update I Heat Wave: ঝড়েও রেহাই নেই, প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রা! ২৪ ঘণ্টায় ভোল পাল্টাতে পারে আবহাওয়ার

Last Updated:
Bankura Weather Update I Heat Wave: ৪৫ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গরম পড়েছিল বাঁকুড়ায়। সেই কষ্টদায়ক অভিজ্ঞতা এখনও ভুলতে পারেননি বাঁকুড়ার মানুষ। তাই এখন অপেক্ষা এক পশলা বৃষ্টির।
1/7
শনিবার সকাল থেকেই মেঘলা বাঁকুড়ার আকাশ। আগামিকাল সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের। বিক্ষিপ্ত ভাবে মেঘলা সমগ্র বাঁকুড়া জেলার আকাশ। গতকাল বিকেলের দিকে সামান্য ঝড় এনে দিয়েছিল ক্ষণিকের রেহাই।

2/7
যদিও তাপমাত্রার হেরফের হয়নি খুব একটা। গুমট ভ্যাপসা গরম বাঁকুড়া জেলায়। চিটচিটে ঘামে নাজেহাল অবস্থা। বায়ুতে বেড়েছে আর্দ্রতার পরিমাণ, যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমবে আর্দ্রতা।

3/7
আজ শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। দুপুর দু’টো থেকে সম্ভাবনা রয়েছে সামান্য বৃষ্টিপাতের। পূর্বাভাস অনুযায়ী আগামিকাল চরিত্র পরিবর্তন হতে পারে আবহাওয়ার।

4/7
এদিন সূর্যোদয় হয় ভোর ৪টে ৫৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে। সারাদিন প্রায় ১০-১৬ কিমি বেগে বইবে বাতাস। আজ দিনের দৈর্ঘ্য থাকবে ১৩ ঘণ্টা ৩২ মিনিট।

5/7
আকাশ মেঘলা থাকলেও সকাল থেকে বাঁকুড়ায় প্রবেশ করবে উচ্চ পরিমাণের অতিবেগুনি রশ্মি। বাঁকুড়ার বায়ুর গুণগতমান মাঝারি রকমের দূষিত থাকবে এদিন, যার সূচক ১২২। বায়ুতে আর্দ্রতার পরিমাণ থাকবে ৫১ শতাংশ।

6/7
বৃষ্টির আশা করছেন সাধারণ মানুষ। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, সেখানে টানা দুই থেকে তিন দিন বৃষ্টি না হলে মিলবে না রেহাই, এমনটাই মনে করছেন সাধারণেরা।

7/7
৪৫ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি গরম পড়েছিল বাঁকুড়ায়। সেই কষ্টদায়ক অভিজ্ঞতা এখনও ভুলতে পারেননি বাঁকুড়ার মানুষ। তাই এখন অপেক্ষা এক পশলা বৃষ্টির।