advertisement

দুপুরে সল্টলেকের আবাসনে ঢুকে বৃদ্ধাকে একাধিকবার ছুরির কোপ যুবকের

Last Updated:
#কলকাতা: সল্টলেকের আবাসনে ঢুকে বৃদ্ধার মুখে, হাতে, গলায় ছুরির কোপ মেরে পালিয়ে গেল দুষ্কৃতীরা। সত্তরোর্ধ্ব বৃদ্ধার চোখে লঙ্কার গুঁড়োও ছিটিয়ে দেয় দুষ্কৃতী। জানা গিয়েছে, পূর্বাচলের ওই আবাসনের দোতলায় জয়শ্রী চক্রবর্তী ও তাঁর ছেলে থাকেন। বৃদ্ধার ছেলে প্রতিদিনের মত অফিসে বেরিয়ে যায়।
দুপুর ১২টা নাগাদ কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুলে দেন বৃদ্ধা। দেখেন এক যুবক হেলমেট পরে দাঁড়িয়ে আছে। পরিবারের সদস্যের অসুস্থতার কথা বলে টাকা চায় ওই যুবক। বৃদ্ধা পিছন ফিরে টাকা আনতে গেলেই ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতী। এরপরই বৃদ্ধার উপর হামলা চালায়। বৃদ্ধার চেঁচামেচিতে এক প্রতিবেশী এসে তাঁকে উদ্ধার করে। বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
advertisement
advertisement
জয়শ্রী চক্রবর্তীর ছেলে আশিস চক্রবর্তীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন প্রতিবেশীরাই। স্থানীয়দের দাবি, আবাসনে নিরাপত্তারক্ষী থাকলেও অচেনা কেউ এলে রেজিস্টারে নিয়মিত নাম লেখা হয় না। এমনকী সিসিটিভিও নেই। বিধাননগর থানার পুলিশ, গোয়েন্দা বিভাগ ঘটনাস্থলে যায়। ফরেনসিক দলও তদন্ত করছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুপুরে সল্টলেকের আবাসনে ঢুকে বৃদ্ধাকে একাধিকবার ছুরির কোপ যুবকের
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement