advertisement

গায়ানায় এবার মিতালির দাপট, ৭ উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

Last Updated:
পাকিস্তান: ১৩৩/৭ ( ২০ ওভার), ভারত: ১৩৭/৩ ( ১৯ ওভার)
৬ বল বাকী থাকতেই ৭ উইকেটে জয়ী ভারত
#জর্জটাউন: প্রথম ম্যাচে হরমনপ্রীতের দুরন্ত সেঞ্চুরি ৷ দ্বিতীয় ম্যাচে অধিনায়ক মিতালি রাজের দাপট ৷ টি২০ বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত হল ভারতীয় মেয়েদের ৷ নিউজিল্যান্ডের পর রবিবার পাকিস্তানকেও হেলায় হারাল মিতালি ব্রিগেড ৷ ৭ উইকেটে জয়ী ভারত ৷
advertisement
আগের ম্যাচে দলকে জেতানোর দায়িত্ব নিয়েছিলেন অধিনায়ক হরমনপ্রীত কউর। এ দিন দলকে জেতানোর দায়িত্ব একার কাঁধেই নিয়ে নিয়েছিলেন মিতালি ৷ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রান করে পাকিস্তান ৷ রান তাড়া করতে নেমে  মিতালির ৪৭ বলে ৫৬ রানের সুবাদে ৬ বল বাকী থাকতেই ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত ৷
advertisement
মিতালি আউট হওয়ার পর দলকে জেতানোর জন্য বাকী রানটা করে দেন হরমনপ্রীত (১৪ নট আউট) এবং বেদা কৃষ্ণমূর্তি (৮ নট আউট) ৷ দলকে জেতানোর পর মিতালি বলেন, ‘‘ যেখানেই ব্ব্যাযাট করি না কেন, ব্যাটিংটা সব সময়ই উপভোগ করার চেষ্টা করি। সারা বছরই মিডল অর্ডারে ব্যাট করেছি। তবে ওপেন করতে আপত্তি নেই। ব্যাটিং উপভোগ করাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
গায়ানায় এবার মিতালির দাপট, ৭ উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement