advertisement

‘আমি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত’, রাহুল গান্ধি

Last Updated:

লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই নির্বাচনকে লক্ষ্য করেই ময়দানে মুখোমুখি বিজেপি-কংগ্রেস ৷ বিজেপি নয় ৷

#বেঙ্গালুরু: লক্ষ্য ২০১৯ সালের লোকসভা নির্বাচন ৷ আর সেই নির্বাচনকে লক্ষ্য করেই ময়দানে মুখোমুখি বিজেপি-কংগ্রেস ৷ বিজেপি নয় ৷ ২০১৯ সালের নির্বাচনে কংগ্রেসই জয়ের মুখ দেখবে ৷ সেই বিষয়ে একেবারে নিশ্চিত রাহুল গান্ধি ৷ আর কংগ্রেস জয়ী হলে কে বসবেন প্রধানমন্ত্রীর পদে ? সেই বিষয়টি নিয়েও ভবিষ্যদ্বানী করে ফেললেন রাহুল গান্ধি ৷
মঙ্গলবার কর্ণাটকে ভোটের প্রচারে আসেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ৷ সেখানে সর্বসমক্ষে প্রধানমন্ত্রী হওয়ার জন্য নিজেকে প্রার্থী হিসেবে তুলে ধরলেন রাহুল গান্ধী ৷ তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত ৷’
২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় এলে কে প্রধানমন্ত্রীর পদে বসবেন ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পাল্টা প্রশ্ন করেন রাহুল গান্ধিও ৷ প্রধানমন্ত্রী কি তিনি হতে পারেন না ? এই নিয়েই সরাসরি প্রশ্ন তোলেন তিনি ৷
advertisement
advertisement
একইসঙ্গে রাহুল গান্ধি আরও বলেন, ‘২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় যদি আসে তাহলে প্রধানমন্ত্রী হতে প্রস্তুত আমি ৷’
২০১৯ সালে বিজেপিকে রুখতে বিরোধীরা জোটবদ্ধ হচ্ছে ৷ কিন্তু এই ঈসময়ই রাহুল গান্ধি স্বয়ং নিজেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরেছেন ৷ অপরদিকে, বিএসপি দল থেকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ঠিক করা হয়েছে মায়াবতীকে ৷ আর সপাও বিএসপি-র সঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছে ৷ কিন্তু এর মধ্যেই রাহুল গান্ধির এহেন মন্তব্য নয়া জল্পনা তৈরি করছে রাজনৈতিক মহলে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আমি প্রধানমন্ত্রী হতে প্রস্তুত’, রাহুল গান্ধি
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement