advertisement

Paschim Medinipur: নদীগর্ভে গ্রাম গ্রাস হওয়ার আশঙ্কা, আতঙ্কে গ্রামবাসীরা

Last Updated:

নদীগর্ভে চলে গিয়েছে একাধিক চাষযোগ্য জমি। ধীরে ধীরে আরও কৃষিযোগ্য জমি সহ গ্রাম গ্রাস হওয়ার আশঙ্কা করছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের এই সমস্যার সমাধান না করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

+
title=

পশ্চিম মেদিনীপুর: নদীগর্ভে চলে গিয়েছে একাধিক চাষযোগ্য জমি। ধীরে ধীরে আরও কৃষিযোগ্য জমি সহ গ্রাম গ্রাস হওয়ার আশঙ্কা করছে গ্রামবাসীরা। গ্রামবাসীদের এই সমস্যার সমাধান না করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শুরু হয়েছে একের উপর কালি ছোড়া ছুড়ি। এরই মাঝে আতঙ্কে রয়েছে গ্রামবাসীরা। এমনই এক ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের বড়কোলা গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা খাসতালুক গ্রাম। গ্রামের অধিকাংশ মানুষই চাষের উপর নির্ভরশীল। আর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাঁসাই নদী। আর নদীর তীরবর্তীতে রয়েছে চাষযোগ্য জমি। কিন্তু নদী ভাঙ্গনের ফলে ৭ বিঘা চাষযোগ্য জমিতে চাষ বন্ধ। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে নদী ভাঙ্গন। যার ফলে রীতিমতো সমস্যাসহ আতঙ্কের মধ্যে রয়েছে গ্রামবাসীরা। সামনেই বর্ষা, আর এই বর্ষাতে নদীতে জলের স্রোত বাড়ে। হয়তো এই নদীর স্রোতে ধীরে ধীরে গ্রাস করতে পারে একাধিক জমি সহ গ্রাম। এই নিয়ে অবশ্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও সুরাহা মিলেনি। রাজ্যে ক্ষমতায় শাসক দল থাকলেও বড়কোলা গ্রাম পঞ্চায়েত গেরুয়া শিবিরের দখলে। তাই গ্রামবাসীদের এই সমস্যা নিয়ে শুরু হয়েছে একে অপরকে কাদা ছোঁড়াছুঁড়ি।
গ্রামবাসীদের বক্তব্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম কিন্তু কোনো সুরাহা মিলেনি। আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। ধীরে ধীরে হয়তো চাষযোগ্য জমি সহ পুরো গ্রাম গ্রাস করে ফেলবে নদী। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের S.T সেলের রাজ্য নেতা পিকু মান্ডির অভিযোগ গ্রাম পঞ্চায়েত সদস্য এবং প্রধান বিজেপির। উনারা না মেরামত করার জন্যই ধীরে ধীরে বৃহৎ আকার ধারণ করছে নদী ভাঙ্গন। পাশাপাশি তিনি অভিযোগ তোলেন উপর তলা থেকে নিছ তালা পর্যন্ত দুর্নীতি করতে ব্যস্ত বিজেপি নেতারা।
advertisement
advertisement
অন্যদিকে বড়কোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপন বেরা বলেন, আমরা খবর নিয়ে শুনলাম সামান্য নদী ভাঙ্গন দেখা দিয়েছে। যদিও গ্রামবাসীদের তরফ থেকে কোনো লিখিত আকারে আসেনি। যদি লিখিত আকারে আসে আমরা তাহলে চিন্তাভাবনা কোরবো কি হয় কি না হয়। এই ধরনের কাজ জেলা পরিষদ করে। প্রধান এসব কাজ করে না। আর আমাদের ওখানে হাত দিতে দেবে না। যদি কেউ বলে থাকে তাহলে রাজনৈতিকভাবে আমাদেরকে হয়রানী করা হচ্ছে। আমাদেরকে বদনাম করার চেষ্টা করছে।
advertisement
Partha Mukherjee
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur: নদীগর্ভে গ্রাম গ্রাস হওয়ার আশঙ্কা, আতঙ্কে গ্রামবাসীরা
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement