advertisement

Accident Death: রক্তে ভাসল রাস্তা...! পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্ত্রী ও ৯ মাসের ছেলের, শোকে পাথর স্বামী

Last Updated:

Accident Death: পথ দুর্ঘটনায় স্ত্রী ও ছেলের মৃত্যু। মৃতদেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্বামী। আজ, শুক্রবার এমন ঘটনার সাক্ষী থাকল মালদহ।

News18
News18
সেবক দেবশর্মা, মালদহ: পথ দুর্ঘটনায় স্ত্রী ও ছেলের মৃত্যু। মৃতদেহ মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রেখে শুনানি কেন্দ্রে ছুটলেন স্বামী। আজ, শুক্রবার এমন ঘটনার সাক্ষী থাকল মালদহ। মালদার গাজোল থানার খড়দহিল এলাকার বাসিন্দা মহ ইয়াসিন আনসারী।
কালিয়াচকের সুজাপুর নয়মৌজা হাইমাদ্রাসার শিক্ষক তিনি। কর্মসূত্রে সুজাপুরেই পরিবার নিয়ে থাকতেন ওই শিক্ষক। নামের বানান ভুল থাকায় আজ শুনানির ডাক পড়েছিল স্কুল শিক্ষক এবং তাঁর স্ত্রীর।
আরও পড়ুন- ৫০০ বছর পর হোলিতে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ…! ৩ রাশির জীবন নরক, চরম দুঃখ-কষ্ট, পদে পদে ভয়ঙ্কর বিপদ
সেই কারণে গতকাল রাত্রে স্ত্রী হালিমা খাতুন এবং নয় মাসের পুত্র সন্তান আরিফ হাসানকে সঙ্গে নিয়ে বাস ধরবেন বলে টোটো করে আসছিলেন। ঠিক সেইসময় ইংরেজবাজারের সুস্থানী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উল্টে ঘটনাস্থলেই স্ত্রীর মৃত্যু হয়।
advertisement
advertisement
আরও পড়ুন-‘দেহব্যবসা’ করাটাই কাল হল…! ৩৪-এ অকালে মৃত্যু বলি সুন্দরীর, শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ, বলুন তো কে এই নায়িকা?
এরপর মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুত্র সন্তানেরও মৃত্যু হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মা ও ছেলের দেহ আজ ময়নাতদন্ত বিভাগে রেখেই শুনানি কেন্দ্র ছুটতে হয় স্বামীকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Accident Death: রক্তে ভাসল রাস্তা...! পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু স্ত্রী ও ৯ মাসের ছেলের, শোকে পাথর স্বামী
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ২ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ২ এপ্রিল, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ২ এপ্রিল, ২০২৬

  • আজকের দিন কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement