Gas Price Hike: মধ্য প্রাচ্যের যুদ্ধের আঁচ মধ্যবিত্তের সংসারে! ১০০০ টাকার কাছাকাছি হয়ে গেল গ্যাসের দাম
- Reported by:BISWAJIT MISRA
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
ইরান, ইজরায়েল আমেরিকার যুদ্ধে প্রভাবে স্তব্ধ হরমুজ প্রণালি৷ যুদ্ধপরিস্থিতির আঁচ ভারতের হেঁশেলে৷ সংসার খরচ বাড়া নিয়ে আশঙ্কায় বঙ্গের মধ্যবিত্তেরা৷
নকশালবাড়ি, বিশ্বজিৎ মিশ্র: মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে তেল, জ্বালানি গ্যাসের আমদানি-রফতানি ঘিরে সংকট তৈরি হয়েছে ইতিমধ্যেই৷ হরমুজ প্রণালি যেখান দিয়ে মূলত তেল আমদানি করে ভারত, সেই প্রণালিতে তেল সরবরাহ কার্যত রদ করে রেখেছে ইরান৷ এমন পরিস্থিতিতে গত শুক্রবার রাতে এক ধাক্কায় ৬০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম৷ আজ থেকে রান্নার গ্যাসের দাম হবে ৯৩৯ টাকা এবং বাণিজ্যিক বা কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়ে হল ১৯৯৯ টাকা।
এই পরিস্থিতিতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধে আঁচ পড়ল রান্নাঘরে। রান্নার গ্যাসের দাম ৬০ টাকা বেড়ে যাওয়ায় এবার মাথায় হাত গৃহিণীদের। মধ্যবিত্তের সংসারে একপ্রকার চিন্তা বাড়াচ্ছে। বিরামহীন এই যুদ্ধ পরিস্থিতিতে দাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে,হেঁশেল সামাল দেওয়া যাবে কি না, তা এখন চিন্তা! যুদ্ধ যেভাবে হচ্ছে তাতে আরও দাম বাড়লে কী হবে? রান্নার সিলিন্ডারে দাম বৃদ্ধি পরিবারের টান বাড়াবে বলে মত গৃহিনীদের।
advertisement
আরও পড়ুন: ‘এরা জীবিত, কিন্তু মৃত,’ ধরনা মঞ্চে ভবানীপুরের ‘ভূত’দের তুলে আনলেন মমতা! দেখাতে বললেন নথি
advertisement
শনিবার পশ্চিমবঙ্গের ইন্ডেন এলপিজি ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিজনবিহারী বিশ্বাস বলেন, ‘‘গতকাল রাত থেকে দাম বেড়েছে ৬০ টাকা। ২০২৩ সালের এপ্রিল মাসে শেষবার বেড়েছিল এবং এরপর ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত অপরিবর্তিত ছিল। দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়ে, কলকাতায় নতুন দাম হয়েছে ৯৩৯ টাকা।’’
advertisement
তিনি জানান, ‘‘এর আগে দাম বেড়েছিল ৮ এপ্রিল ২০২৫। ৫০ টাকা বেড়েছিল। তখন দাম হয় ৮৭৯ টাকা। এর আগে ছিল ৮২৯। গতকাল পর্যন্ত ২১ দিনের ক্যাপ ছিল। গতকাল রাতে সেই cap ফিরে হয় ২৫ দিনের। ’’
advertisement
তিনি জানান, বাণিজ্যিক গ্যাসে যে ছাড়ের সুবিধাগুলো ছিল সেগুলো আর এখন পাওয়া যাবে না। এই সময় ই কেওয়াইসি করে নেওয়া প্রয়োজন। কারণ এর পরে রেস্ট্রিকশনে কোপ পড়বে তাদের উপর। গ্রাহকদের কাছে অনুরোধ অবিলম্বে ইকেওয়াইসি করে নেওয়ার। সব সময় ওটিপি দিয়ে গ্যাস ডেলিভারি নেওয়ার আবেদন অ্যাসোসিয়েশনের।
Location :
West Bengal
First Published :
Mar 07, 2026 5:14 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gas Price Hike: মধ্য প্রাচ্যের যুদ্ধের আঁচ মধ্যবিত্তের সংসারে! ১০০০ টাকার কাছাকাছি হয়ে গেল গ্যাসের দাম









