advertisement

TMC: গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলায় তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি, কী কাজ করবেন এই সদস্যরা?

Last Updated:

বাছাই করা সাংগঠনিক জেলায় গঠন করা হল ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এক সময় জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পর্যবেক্ষক পদ ছিল। তবে কখনওই ভোটের আগে জেলা ইলেকশন কোর কমিটি গঠন করেননি শীর্ষ নেতৃত্ব। তাই রাজনৈতিক মহলের নজর এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটির কাজ নিয়ে।

গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলায় তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি
গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলায় তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি
আবীর ঘোষাল, কলকাতা: পাখির চোখ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল। জেলায় নিচু স্তরে যাতে পারস্পরিক দূরত্ব না থাকে, তা মেটাতে আগে ভাগেই সচেষ্ট শাসক দল। বাছাই করা সাংগঠনিক জেলায় তাই গঠন করা হল ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এক সময় জেলায় জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক পর্যবেক্ষক পদ ছিল। তবে কখনওই ভোটের আগে জেলা ইলেকশন কোর কমিটি গঠন করেননি শীর্ষ নেতৃত্ব। তাই রাজনৈতিক মহলের নজর এই ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটির কাজ নিয়ে।
সংশ্লিষ্ট সাংগঠনিক জেলায় ভোট প্রচার থেকে ভোট ম্যানেজমেন্ট খুঁটিনাটি সমস্ত দায়িত্ব সামলাবে এই কমিটি। বারাসত, বহরমপুর, জঙ্গিপুর সাংগঠনিক জেলায় এই কমিটি গড়ে দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই তিন সাংগঠনিক জেলা উত্তর ২৪ পরগণা ও মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত। যেখানে রয়েছে একাধিক বিধানসভা আসন। লোকসভা ভোটে বারাসত, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর জোড়াফুল শিবিরের দখলে রয়েছে।
advertisement
advertisement
কিন্তু বিধানসভা ভোটের আগে এই সব বিধানসভায় পারস্পরিক কিছু সমস্যা নিচু তলে নজরে এসেছে। তাই এই ইলেকশন কোর কমিটি গড়ল শীর্ষ নেতৃত্ব। বারাসত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে আহ্বায়ক ও সহ আহ্বায়ক পদ দেওয়া হয়েছে। রথীন ঘোষ ও জ্যোতিপ্রিয় মল্লিককে দায়িত্ব দেওয়া হয়েছে। ১৬ জনের কোর কমিটিতে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও চেয়ারম্যান সব্যসাচী দত্ত রয়েছেন। তৃণমূল সূত্রে খবর, রথীন ঘোষ ও জ্যোতিপ্রিয় মল্লিকের ভোট করানোর অভিজ্ঞতা ও সাফল্য অনেক বেশি। তাই এই দুই নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
advertisement
বহরমপুর ও জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ। এখানে তিন সাংসদ খালিলুর রহমান, আবু তাহের ও ইউসুফ পাঠান আছেন। খালিলুর আবার সাংগঠনিক জেলার সভাপতি। এছাড়া সাংগঠনিক দায়িত্ব প্রাপ্ত জাকির হোসেন, অপূর্ব সরকার আছেন। অধীরের জেলায় ইমানি বিশ্বাস, কানাইচন্দ্র মন্ডল, শেখ নিয়ামত, সৌমিক হোসেন, রবিউল চৌধুরী, নজরুল ইসলামদের রাখা হয়েছে।
advertisement
মুর্শিদাবাদ জেলার তিন লোকসভা আসনেই জয় পায় তৃণমূল। কিন্তু ফারাক্কা, সামশেরগঞ্জের মতো আসন যা মালদহের এক লোকসভার সাথে সংযুক্ত। সেখানে ভাল ফল করে কংগ্রেস। আবার সামশেরগঞ্জে অশান্তির ফলে কিছুটা রাজনৈতিক স্থিতির বদল হয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, জঙ্গিপুরে পুরসভা স্তরে পারস্পারিক দ্বন্দ্ব প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, সদ্য দলত্যাগী হুমায়ুন কবীর নতুন দল গঠন করেছেন। ‘মিম’-কে নিয়ে লাগাতার একাধিক স্থানে প্রচার করছেন। জেলায় সভা মিছিল বাড়াচ্ছে আইএসএফ। এই অবস্থায় মুর্শিদাবাদ জেলায় নিচু স্তরে পারস্পারিক সংযোগ ভোটের আগে বাড়াতে চায় তৃণমূল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC: গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলায় তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি, কী কাজ করবেন এই সদস্যরা?
Next Article
advertisement
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র, বড় কূটনৈতিক সাফল্য ভারতের ! হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ
  • জয়শঙ্করের ফোনেই ছাড়পত্র

  • বড় কূটনৈতিক সাফল্য ভারতের

  • হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই বন্দরে পৌঁছল প্রথম জাহাজ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement