Kulpi Accident: বাঁচার শেষ আশায় ১০০ ডায়ালে ফোন! পুলিশ গিয়েও শেষরক্ষা হল না, ২ বাইক আরোহীর করুণ পরিণতি দেখে শিউরে উঠল কুলপি

Last Updated:

Kulpi Accident: কুলপিতে ভয়াবহ দুর্ঘটনা। শিউরে উঠল সকলে। বাঁচার শেষ চেষ্টায় ১০০ ডায়ালে ফোন। পুলিশ দ্রুত পৌঁছলেও শেষরক্ষা হল না। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও প্রাণ গেল ২ বাইক আরোহীর।

কুলপিতে বাইক দুর্ঘটনায় মৃত্যু ২ বাইক আরোহীর
কুলপিতে বাইক দুর্ঘটনায় মৃত্যু ২ বাইক আরোহীর
কুলপি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: কুলপির খাসমহলে ভয়াবহ দুর্ঘটনায় শিউরে উঠল সকলেই। দুর্ঘটনার পর ১০০ ডায়ালে ফোন এসেছিল। পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বাঁচানো যায়নি ২ বাইক আরোহীকে।
এই দুর্ঘটনার দায় কার তা নিয়ে উঠেছে প্রশ্ন। বাইক আরোহীরা হেলমেট পরে ছিলেন বলে জানা গিয়েছে। সঠিকভাবেই তারা বাইক চালাচ্ছিলেন। পুলিশ সূত্রে খবর, ওই বাইক আরোহীদের পিছন থেকে কোনও গাড়ি এসে ধাক্কা মারে। যার জেরে বেঘোরে প্রাণ গেল দু’জনের। ঘাতক গাড়িটিকে খোঁজার চেষ্টা চলছে।
আরও পড়ুনঃ কোথাও শুকনো কল, কোথাও জলে আর্সেনিক! গরম পড়তেই সুন্দরবনে পানীয় জলের তীব্র সঙ্কট, ১৮ লক্ষ মানুষের তৃষ্ণা মিটবে কী করে?
স্থানয়ী বাসিন্দারা জানিয়েছেন, একটি বাইকে চেপে উত্তম নস্কর (৫২) ও সৌমেন হালদার (২২) যাত্রা করছিলেন। পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়েও যায়। কিন্তু বাঁচানো যায়নি তাদের। এই ঘটনার পর পথ নিরপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পুলিশ দুর্ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। ঘাতক গাড়িটির খোঁজে আশেপাশে থাকা সিসিটিভি চেক করা হচ্ছে। স্থানীয়দের বক্তব্যও শোনা হচ্ছে। তবে বাইক আরোহীদের কোনও দোষ ছিল না বলে নিশ্চিত হওয়া গিয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ৭৪ বছর বয়সে স্যাক্সোফোন বাজিয়ে বাজিমাত! গৃহবধূ থেকে পেশাদার শিল্পী, বৃদ্ধার তাক লাগানো প্রতিভায় মুগ্ধ পুরুলিয়া
বর্তমানে পুলিশ মৃতদেহ দুটি ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেখানে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। নিহতদের পরিবারের লোকজনের খবর দেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার পর পথ নিরাপত্তা আরও জোরদার করার সংকল্প নিয়েছে পুলিশ। লাগাতার প্রচারের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বাইক আরোহী ও গাড়ি চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kulpi Accident: বাঁচার শেষ আশায় ১০০ ডায়ালে ফোন! পুলিশ গিয়েও শেষরক্ষা হল না, ২ বাইক আরোহীর করুণ পরিণতি দেখে শিউরে উঠল কুলপি