South 24 Parganas News: রাস্তার ধারে পড়ে বিশাল বস্তা, খুলতেই আঁতকে উঠল পুলিশ, ঘাম ছুটল আশপাশে জড়ো হওয়া স্থানীয়দের
- Published by:Rukmini Mazumder
- local18
Last Updated:
রাস্তার ধারে পড়েছিল বস্তা, স্থানীয়দের মধ্যে কৌতূহল বাড়ছিল। কী আছে বস্তায়? খবর দেওয়া হল থানায়। ডায়মন্ড হারবার থানার পুলিশ বস্তা খুলতেই শিউরে উঠলেন! বস্তার ভিতরে যা ছিল...
আনিশউদ্দিন মোল্লা, ফলতা: সাতসকালে আতঙ্ক ছড়িয়ে পড়ল ফলতায়! রাস্তার ধারে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার রামনগর পোল এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ফলতা থানার ফতেপুর গ্রাম পঞ্চায়েতের রামনগর পোলের কাছে একটি বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। প্রথমে মনে হয়েছিল, হয়তো বা কেউ বাড়ির নোংরা-আবর্জনা ফেলেছে! কিন্তু কিছুতেই দুইয়ে দুইয়ে চার মিলছিল না! সন্দেহ রয়েই যাচ্ছিল। কেউ সাহস করে বস্তা খুলতেও পারছিল না। শেষ পর্যন্ত খবর দেওয়া হয় ফলতা থানায়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের দল। বস্তা খুলতেই আঁতকে ওঠে পুলিশ-সহ আশপাশে জড়ো হওয়া স্থানীয়রা। বস্তার ভিতে ছিল এক মহিলার দেহ।
ডায়মন্ডহারবার পুলিশ জানিয়েছে, মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। পাশাপাশি কে বা কারা মহিলাকে খুন করে বস্তাবন্দি অবস্থায় রাস্তার পাশে ফেলে দিয়ে গেল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
গতবছর, দমদম ক্যান্টনমেন্টে উদ্ধার হয় তরুণীর বস্তাবন্দি দেহ। দমদম ক্যান্টনমেন্টের এক নম্বর রেলগেট সংলগ্ন যতীনগর ব্যস্ত এলাকা। সেখানে বড় বড় দোকান রয়েছে। স্থানীয়দের আনাগোনা লেগেই থাকে। সবার চোখ ফাঁকি দিয়ে কে বা কারা বস্তাবন্দি দেহ ফেলে গেল, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। শুধু তাই নয়, বস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। জানা যায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এক ব্যক্তির। তিনিই দমদম থানায় খবর দেন। ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।
advertisement
advertisement
আনিশউদ্দিন মোল্লা, ফলতা
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 23, 2026 3:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: রাস্তার ধারে পড়ে বিশাল বস্তা, খুলতেই আঁতকে উঠল পুলিশ, ঘাম ছুটল আশপাশে জড়ো হওয়া স্থানীয়দের









