advertisement

Purulia News: পাতালমুখী জলস্তর, তেষ্টা মেটাতে নদীর বালি খুঁড়ছে মানুষ! এখন থেকেই পানীয় জল সঙ্কটের আশঙ্কা পুরুলিয়ায়

Last Updated:

Purulia News: গরম পড়ার আগে থেকেই পুরুলিয়া জেলা জুড়ে পানীয় জল সঙ্কটের ছবিটা প্রায় একই রকম। প্রাকৃতিক কারণেই বৃষ্টি বেশি হলেও, জল ধরে রাখার ক্ষমতা কম পুরুলিয়ার শুষ্ক মাটির। ফলে এখন থেকেই বাড়ছে আশঙ্কা।

এখন থেকেই পানীয় জল সঙ্কটের আশঙ্কা পুরুলিয়ায়
এখন থেকেই পানীয় জল সঙ্কটের আশঙ্কা পুরুলিয়ায়
পুরুলিয়া, ইন্দ্রজিৎ মন্ডল: গরম পড়তেই সেই চেনা ছবি পুরুলিয়ার। জলকষ্ট যেন কিছুতেই পিছু ছাড়ছে না জেলাবাসীর। নদী সংলগ্ন গ্রামগুলির ভরসা এখনও সেই নদীর বালি কুঁড়ে জল সংগ্রহ। সোলার পাম্প কিছু ঠিক থাকলেও, তার অধিকাংশ অকেজো বলে দাবি।
যার ফলে গরম পড়ার আগে থেকেই জেলা জুড়ে জলের ছবিটা প্রায় একই রকম। শুকিয়ে আসছে ছোট-বড় জলাশয় নদী। তীব্র জল সংকটের আশঙ্কা করা হচ্ছে আগামী দিনগুলিতে। অন্যদিকে প্রশাসনও এই বিষয়ে কার্যত নিরুপায় বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ডাম্পারে বাসের সজোরে ধাক্কা, যমের দুয়ার থেকে ফিরলেন যাত্রীরা! আহত ১২
প্রাকৃতিক কারণেই বৃষ্টি বেশি হলেও, জল ধরে রাখার ক্ষমতা কম পুরুলিয়ার শুষ্ক মাটির। বছরের এই সময়গুলিতে জল অনেক কমে যায়া। তীব্র দাবদাহের সময় জলস্তর নেমে যায় অস্বাভাবিকভাবে। আর তীব্র দাবদাহের কারণে সেই কারণেই কল, কুয়ো, ছোট বড় জলাশয়গুলিও শুকিয়ে যায়।
advertisement
advertisement
তাই প্রশাসনের পাশাপাশি গ্রামবাসীরাও গরমের দিনগুলিতে জলের ব্যবস্থা করতে চেষ্টার ত্রুটি করছে না। কিন্তু গরম পড়ার আগে থেকেই পানীয় জলের সঙ্কট দেখা দিতে পারে আশঙ্কা করছেন অনেকে। জেলাবাসীর আবেদন এখন থেকে যদি প্রশাসন কোনও ব্যবস্থা নেয়, তাহলে আগামীতে কষ্ট কিছুটা কমতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পাতালমুখী জলস্তর, তেষ্টা মেটাতে নদীর বালি খুঁড়ছে মানুষ! এখন থেকেই পানীয় জল সঙ্কটের আশঙ্কা পুরুলিয়ায়
Next Article
advertisement
Baranagar TMC BJP Clash: বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
বিজেপি-তৃণমূল সংঘর্ষে অগ্নিগর্ভ বরানগর, সায়ন্তিকাকে গো ব্যাক স্লোগান সজলের! ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
  • তৃণমূল-বিজেপি সংঘর্ষে বরানগরে তুলকালাম কাণ্ড!

  • মুখোমুখি সজল ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

  • পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement