advertisement

Purulia News: বিনামূল্যে নিজের পছন্দমতো পোশাক! পুরুলিয়ায় ৩ দিনের ‘বিনা পয়সার বাজার', শতাধিক মানুষের মুখে ফুটল হাসি

Last Updated:

Purulia News: পুরুলিয়ায় মানবিকতার উজ্জ্বল নজির। একেবারে বিনা পয়সায় নিজেদের পছন্দ মতো পোশাক। সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য 'বিনা পয়সার বাজার'।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার বিনা পয়সার বাজার

পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়ায় ‘বিনা পয়সার বাজার’। এখানে মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া গরিব, দুঃস্থ মানুষজনেরা সম্পূর্ণ বিনা পয়সায় নিজেদের ইচ্ছে মতো পোশাক নিতে পারবেন। ‘দ্য ফ্রি থিংকিং হিউম্যানিস্টস’ আদ্রার পরিচালনায় আয়োজিত হওয়া ৩ দিন ব্যাপী এই বিনা পয়সার বাজারে আর্থিকভাবে অসচ্ছল মানুষজন সম্পূর্ণ বিনামূল্যে নিজেদের পছন্দমতো পোশাক সংগ্রহ করতে পারছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই বাজারে কোনও রকম মূল্য ছাড়াই প্রত্যেকে নিজের প্রয়োজন অনুযায়ী জামাকাপড় বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন।”
পুরুলিয়ার আদ্রা হাতি পার্কের মালঞ্চ মুক্ত মঞ্চের সামনে এই বাজার বসেছে। সকাল থেকেই সেখানে ভিড় লক্ষ্য করা যায়। হাসিমুখে নিজেদের প্রয়োজনীয় পোশাক সংগ্রহ করছেন মানুষজন, যা একদিকে যেমন মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তেমনই সমাজের সহযোগিতার মনোভাবকেও তুলে ধরেছে।
আরও পড়ুনঃ গ্রামের মাটি থেকে টিভির পর্দা! জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের মঞ্চে মেচেদার কীর্তনীয়া, আনন্দে ভাসছে গোটা এলাকা
সংগঠনের সদস্যরা জানান, ১৬ বছরে পদার্পণ করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। তাঁদের কথায়, “আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজন হাসিমুখে বাজারে এসে নিজেদের পছন্দমতো জামাকাপড় নিয়ে যাচ্ছেন। এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
advertisement
advertisement
অন্যদিকে সংগঠনের কর্ণধার সত্যজিৎ চ্যাটার্জী বলেন, “সকলের সহযোগিতা ছাড়া এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়। আগামী বছরগুলিতে বিনা পয়সার বাজার আরও বড় পরিসরে ও জমজমাটভাবে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।” তিনি আরও জানান, “অন্যান্য বছরের মতো এই বছরও বাজারে খুব ভাল সাড়া পেলাম। মানুষ হাসি মুখে এসে নিজেদের ইচ্ছা মতো পোশাক সংগ্রহ করে করলেন।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মানবিকতার এই অনন্য উদ্যোগে আদ্রা এলাকার মানুষজনেরাও খুশি। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় ‘বিনা পয়সার বাজার’ আজ আদ্রার এক উল্লেখযোগ্য সামাজিক কর্মকাণ্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: বিনামূল্যে নিজের পছন্দমতো পোশাক! পুরুলিয়ায় ৩ দিনের ‘বিনা পয়সার বাজার', শতাধিক মানুষের মুখে ফুটল হাসি
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১৬ – ২২ ফেব্রুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement