Suvnedu Adhikari: 'স্বাধীনতার পর পানিহাটিতে যা হয়নি...' অভয়ার মায়ের জয় নিয়ে বিরাট দাবি শুভেন্দুর! ৪ মে কী হবে পানিহাটিতে?
- Published by:Suman Biswas
Last Updated:
Suvnedu Adhikari: শুভেন্দু অধিকারী বলেন, বিজেপির প্রার্থী পদে রত্না দেবনাথের অনুমোদন দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সুবীর দে,পানিহাটি: পানিহাটিতে বিজেপি এবার রেকর্ড মার্জিন তৈরি করবে, যেটা স্বাধীনতার পর পানিহাটিতে হয়নি সেই বিশ্বাস আমার আছে। এমনই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, তাঁর এবং অভয়ার পরিবারের মধ্যে বন্ডিং খুব শক্ত। অভয়ার মাকে পানিহাটির প্রচারের পাশাপাশি ভবানীপুরে প্রচারে আমন্ত্রণও জানিয়েছেন বিরোধী দলনেতা।
বিজেপির প্রার্থী পদে রত্না দেবনাথের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যারা আরজি কর আন্দোলনে প্রতিবাদ স্বরূপ সামিল হয়েছিলেন, তাদের সকলকে আহ্বান বিরোধী দলনেতার। শুভেন্দু বলেন, ”৪ মে আপনি পানিহাটির অভয়ার বাড়ির সামনে আসবেন, সেদিন অভয়ার বাবা আপনাদের সকলকে লাড্ডু বিতরণ করবেন।”
advertisement
advertisement
প্রসঙ্গত, এদিন সকালেই বিজেপি সল্টলেক দফতরে পৌঁছন পানিহাটির বিজেপি প্রার্থী তথা আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ ও হত্যার ঘটনায় নির্যাতিতার মা রত্না দেবনাথ। আসন্ন বিধানসভা ভোটে বিজেপির তৃতীয় দফার তালিকা গতকালই প্রকাশ করেছে বিজেপি। আর তাতেই ছিল গেরুয়া শিবিরের মোক্ষম চমক। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে ১৯ জনের প্রার্থী তালিকায় দেখা গেল পানিহাটির প্রার্থী হিসেবে রত্না দেবনাথের নাম।
advertisement
আজ রত্না দেবনাথকে দেখা গেল বিজেপির সদর দফতরে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, “মানুষকে বলব আপনারা আসুন লড়াই করুন জয় আপনাদের হবে। একটা ঘোষ ফ্যামিলি পানিহাটিকে শেষ করে দিচ্ছে। আমার লড়াই তৃণমূলের বিরুদ্ধে।”
এরপরেই পানিহাটিতে তাঁর বিপক্ষের বাম প্রার্থী কলতান দাশগুপ্তের নাম উল্লেখ করে রত্না দেবী বলেন, “কলতানকে নিয়ে কোনও কথা বলতে চাই না। ও আমাদের সন্তানের মত। ও লড়াই করেছে।” প্রসঙ্গত, পানিহাটিতে যে তিনিই বিজেপি প্রার্থী হতে পারেন, সেই সম্ভাবনা ছিলই৷ বুধবার পানিহাটি কেন্দ্রে বিজেপি-র প্রার্থী হিসেবে অভয়ার মায়ের নাম ঘোষণা করার পরই তাঁদের বাড়ির সামনে উল্লাসে ফেটে পড়লেন বিজেপি কর্মী সমর্থকরা৷ নিজে হাতে বাড়ির বাইরে বিজেপি-র পতাকা লাগালেন অভয়ার বাবাও৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 26, 2026 7:57 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Suvnedu Adhikari: 'স্বাধীনতার পর পানিহাটিতে যা হয়নি...' অভয়ার মায়ের জয় নিয়ে বিরাট দাবি শুভেন্দুর! ৪ মে কী হবে পানিহাটিতে?










