Nipah Virus: নিপা ভাইরাসের আশঙ্কায় সতর্কতা, পূর্ব বর্ধমানে চিকিৎসক-নার্স-পরিবার মিলিয়ে ৪৮ জন হোম কোয়ারান্টাইনে
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Nipah Virus: সন্দেহ করা হচ্ছে নিপা ভাইরাস আক্রান্ত হয়েছেন পূর্ব বর্ধমানের এক বাসিন্দা-সহ ২ জন, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এবার আক্রান্তের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ৪৮ জনকে হোম কোয়ারান্টাইনে পাঠালো পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর।
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: সন্দেহ করা হচ্ছে নিপা ভাইরাস আক্রান্ত হয়েছেন পূর্ব বর্ধমানের এক বাসিন্দা-সহ ২ জন, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এবার আক্রান্তের সংস্পর্শে আসা চিকিৎসক, নার্স, স্বাস্থকর্মী ও পরিবারের সদস্য মিলিয়ে মোট ৪৮ জনকে হোম কোয়ারান্টাইনে পাঠালো পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দফতর। একইসঙ্গে এই ৪৮ জনেরই স্বাস্থ্যের দিকেও নজর রাখা হচ্ছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। যদিও আক্রান্তরা নিপা ভাইরাসেই আক্রান্ত কিনা তা এখনও নিশ্চিত হয়নি বলে দাবী করলেন মুখ্য স্বাস্থ্যাধিকারিক।
আরও পড়ুনঃ ক্যানসার চিকিৎসার খরচ কমাতে বড় রায়, সস্তা নিভোলুম্যাব বিক্রির অনুমতি দিল দিল্লি হাইকোর্ট
পূর্ব বর্ধমান জেলার মুখ্যস্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, সন্দেহ করা হচ্ছে। এইরকম সন্দেহ করা হয়েছে পূর্ব বর্ধমান জেলায় একজন আছেন, তাঁর কাটোয়ায় বাড়ি। বারাসতের নার্সিং স্টাফ। পরীক্ষা দিতে এসেছিল। বাড়িতেই ছিল। ৩ তারিখে কাটোয়া হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে ৪ তারিখে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি হয়। ৬ তারিখ বারাসতের হাসপাতালে বাড়ির লোকজন নিয়ে যান। এখনও নিশ্চিত হয়নি। সন্দেহ করা হচ্ছে। বাড়ির লোকজন, স্বাস্থ্য কর্মী, নার্স, চিকিৎসক মিলিয়ে ৪৮ জন সংস্পর্শে এসেছেন তাই তাদের হোম কেয়ারান্টাইন করার কথা বলা হয়েছে।ওনাদের শরীরের দিকেও নজর রাখা হচ্ছে। আক্রান্তের মা নিজেও একজন মঙ্গলকোটের স্বাস্থ্যকর্মী।
advertisement
advertisement
অন্যদিকে, বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী বন্দোপাধ্যায় জানিয়েছেন, স্বাস্থ্য ভবন থেকে এস ও পি এলে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। পর্যবেক্ষণ, টেকনিক্যাল-সহ বিভিন্ন টিম তৈরী করা হয়েছে। ভেন্টিলেটার, আইসোলেশন-সহ ৮ বেডের ওয়ার্ড রেডি করা আছে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে।
Location :
Barddhaman,West Bengal
First Published :
Jan 13, 2026 8:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Nipah Virus: নিপা ভাইরাসের আশঙ্কায় সতর্কতা, পূর্ব বর্ধমানে চিকিৎসক-নার্স-পরিবার মিলিয়ে ৪৮ জন হোম কোয়ারান্টাইনে









