advertisement

CPIM: ১৮ তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের! ISF নিয়ে মুখ খুললেও হুমায়ুনকে উপেক্ষা

Last Updated:

এ দিন মুর্শিদাবাদের বহরমপুরে ডিওয়াইএফআই-এর একটি সভায় যোগ দেন মহম্মদ সেলিম৷

জোট নিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম৷
জোট নিয়ে মুখ খুললেন মহম্মদ সেলিম৷
আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই বামফ্রন্টের শরিক দলগুলির মধ্যে আসন রফা চূড়ান্ত হয়ে যাবে৷ এ দিন বহরমপুরে এমনই দাবি করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম৷ একই সঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদকের ইঙ্গিত, ২০২১ সালের মতো এবারেও আইএসএফ-এর সঙ্গেই জোট বেঁধে ভোটে লড়বে বামফ্রন্ট৷
কয়েক দিন আগেই জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করেছিলেন মহম্মদ সেলিম৷ এ দিন অবশ্য তিনি বুঝিয়ে দিয়েছেন ভরতপুরের বিধায়কের নতুন দলের সঙ্গে কোনওরকম সমঝোতায় যাচ্ছে না সিপিএম৷
বহরমপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজকেও আরএসপি-র সঙ্গে আমাদের আলোচনা চলছে৷ ১৮ তারিখের মধ্যে বামফ্রন্টের আসন রফা চূড়ান্ত হয়ে যাবে৷ তার দু একদিনের মধ্যে সিপিআইএম লিবারেশনের মতো বামপন্থী অন্যান্য দলে সঙ্গেও আলোচনা চূড়ান্ত হয়ে যাবে৷
advertisement
advertisement
একই সঙ্গে আইএসএফ-এর সঙ্গে জোট নিয়েও মুখ খুলেছেন সেলিম৷ সিপিএম রাজ্য সম্পাদক বলেন, আইএসএফ-এর সঙ্গে আমাদের দু তিন দফা বৈঠক হয়েছে৷ ওদের সঙ্গেও আমাদের কথা অনেক দূর এগিয়েছে৷ ৫-৬টি আসন নিয়ে আমাদের শরিকদের সঙ্গে কথা চলছে৷ তার পরেই আসন রফার বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে৷
বিধানসভা নির্বাচনে মহম্মদ সেলিম নিজে মুর্শিদাবাদের জলঙ্গি কেন্দ্র থেকে প্রার্থী হবেন কি না, তা নিয়েও চর্চা শুরু হয়েছে সিপিএমের অন্দরে৷ যদিও নিজের প্রার্থী হওয়া নিয়ে এ দিন সরাসরি কিছু বলেননি সিপিএমের রাজ্য সম্পাদক৷ তিনি বলেন, জলঙ্গিতে প্রার্থী হলে তো জলঙ্গিতেই থাকতাম৷ বহরমপুরে আসতাম না৷ গোটা রাজ্য বামফ্রন্টকে চাইছে৷ আমাদের প্রার্থী তালিকায় অভিজ্ঞদের পাশাপাশি তরুণ মুখও থাকবে৷
advertisement
হুমায়ুন কবীরের সঙ্গে কয়েকদিন আগে জোট নিয়ে আলোচনা হলেও এ দিন ভরতপুরের বিধায়ক সম্পর্কে সেলিম বলেন, আমি এতক্ষণ সব দলের কথা বলেছি, কোনও ব্যক্তির কথা বলছি না৷ বামফ্রন্ট, সিপিএম বিভিন্ন দলের সঙ্গে সমঝোতা করছে, কোনও ব্যক্তির সঙ্গে নয়৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
CPIM: ১৮ তারিখের মধ্যেই বামেদের আসন রফা, দাবি সেলিমের! ISF নিয়ে মুখ খুললেও হুমায়ুনকে উপেক্ষা
Next Article
advertisement
Donald Trump: ''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
''আগামী ২-৩ সপ্তাহে ইরানে ‘ভয়ঙ্কর আঘাত’ হানবে মার্কিন বাহিনী'', নয়া হুঁশিয়ারি ট্রাম্পের
  • আগামী ২-৩ সপ্তাহে ইরানে ভয়ঙ্কর আহাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প

  • ইরান যুদ্ধবিরতির আবেদন করেছে', ট্রাম্পের দাবি উড়িয়ে দিল ইরান

  • এই পরিস্থিতি চললে এপ্রিলে বিশ্বে জ্বালানি সঙ্কট মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement