advertisement

Mamata Banerjee Slams BJP: 'আমাকে জেলে পুরবে? মা বোনেরা জবাব দেবে', সিঙ্গুর থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে হুঙ্কার মমতার

Last Updated:

Mamata Banerjee Slams BJP: বুধবার সিঙ্গুরের বারুইপাড়া পলতাগর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালি এলাকায় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বক্তব্যে শুরু থেকে শেষ বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
সিঙ্গুর: ১০ দিন আগে এই সিঙ্গুরের ‘টাটার মাঠে’ সভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও শিল্প নিয়ে নীরব ছিলেন প্রধানমন্ত্রী। বুধবার সিঙ্গুরের বারুইপাড়া পলতাগর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালি এলাকায় সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের বক্তব্যে শুরু থেকে শেষ বিজেপিকে একাধিক ইস্যুতে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, “আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে। প্রাইভেট কোম্পানির লোক বসে আছে। ভুলেও তাতে হাত দেবেন না, ফাঁসিয়ে দেবে। ভোটের আগে বিহারে বলেছে ১০ হাজার টাকা দেবে। দিয়েছে কী? মনে রাখবেন, চিন্তা করে শরীর খারাপ করবেন না। আত্মহত্যা করবেন না। এটা বাংলা। কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে দেব না।”
advertisement
advertisement
বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে মমতার হুঙ্কার, ‘তোমরা অনেক দেখেছ। বাংলাকে দেখোনি। আমাকে তোমরা ঘেচু করবে। যা খুশি করবে। আমাকে গুলি করবে? আই ডোন্ট কেয়ার। আমাকে জেলে পুরবে? মা বোনেরা জবাব দেবে। বাংলার মা বোনেরা নাড়ু দেবে। নাড়ুর বিপরীত কী?’
advertisement
আরও পড়ুন: ‘আমি ওঁর সিদ্ধান্তে একেবারেই হতাশ নই’, প্রিয় অরিজিতের প্লেব্যাক ছাড়ার ঘটনায় আর কী লিখলেন শ্রেয়া? ভাইরাল পোস্ট
SIR-এ মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে এদিন ফের অভিযোগ করে মমতা বন্দ্য়োপাধ্যায়। বলেন, ‘বিজেপি একটা নারী বিরোধী দল।’ তিনি দাবি করেন, মহিলাদের বিয়ের পর নাম পরিবর্তন করলে এরা SIR-এ ডেকে পাঠাচ্ছে। বিয়ের পর ঠিকানা পরিবর্তন হলেও ডেকে পাঠানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলনেত্রীর।
advertisement
আবীর ঘোষাল
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Mamata Banerjee Slams BJP: 'আমাকে জেলে পুরবে? মা বোনেরা জবাব দেবে', সিঙ্গুর থেকে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে হুঙ্কার মমতার
Next Article
advertisement
Bratya Basu on Narendra Modi: তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
তৃণমূলের সরকার নির্মম হলে বিজেপি-র নিরমা সরকার! মোদিকে জবাব ব্রাত্যর
  • শনিবার ব্রিগেডের সভা থেকে রাজ্যের তৃণমূল সরকারকে নির্মম বলে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাল্টা প্রধানমন্ত্রীকে জবাব দিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেন্দ্রের বিজেপি-র নেতৃত্বাধীন সরকারকে নিরমা সরকার বলে কটাক্ষ করলেন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement