Luxury Car Accident: দামি গাড়িতে বেপরোয়া সওয়ারি! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার শিকার মহিলা
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
Luxry Car Accident: বেপরোয়া গাড়ি চলছিল জাতীয় সড়ক ধরে, স্পিডের ওপর নিয়ন্ত্রণ না রাখতে পেরে পরিণতি হল মর্মান্তিক
কলকাতা: ইসলামপুর থানার ভাঙাপুল এলাকায় জাতীয় সড়কে ভয়াবহ দূঘটনায় মৃত এক মহিলা জখম দুই শিশু সহ চারজন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত মহিলার নাম বৈষ্ণবী সিং (৩১)। বাড়ি বিহারের পাটনার সম্পদচক এলাকায়।
জানা গিয়েছে শিলিগুড়ি থেকে পাটনা যাওয়ার সময় ইসলামপুর থানার ভাঙাপুল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে বিলাসবহুল গাড়িটি। গাড়িটি দ্রুতগতিতে থাকার কারণে এই এই ঘটনা বলে অনুমান স্হানীয়দের। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আশা হলে এক মহিলাকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
advertisement
advertisement
এদিকে এদিনই অন্য এক পথ দুর্ঘটনায় বিয়ে বাড়ি থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু মহিলার৷ নদিয়ার ১২ নম্বর জাতীয় সড়ক শান্তিপুরের বাথনা ব্রিজের কাছের ঘটনা। পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে শান্তিপুর পুরসভার ৫ ওয়ার্ডের ঘোষপাড়া এলাকার সুরজিৎ ঘোষ তার স্ত্রী পম্পা এবং চার বছরের একমাত্র পুত্র সন্তানকে নিয়ে ফুলিয়ায় একটি বিয়ের আমন্ত্রণে গিয়েছিলেন।
advertisement
বাড়ি ফেরার পথে হঠাৎ পেছন থেকে একটি চার চাকার গাড়ি তাদের ধাক্কা মারে। শিশু সন্তান এবং তিনি পড়ে যান রাস্তার পাশে কিন্তু স্ত্রী পড়েন রাস্তার দিকে। তার মাথার উপর দিয়ে ঘাতক গাড়িটির চাকা চলে যায়। উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সেখানে মৃত বলে ঘোষণা করে গৃহবধূকে।
Chanchal Modak
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2026 3:33 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Luxury Car Accident: দামি গাড়িতে বেপরোয়া সওয়ারি! জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার শিকার মহিলা







