advertisement

Lottery: সকালের একটা সুখবর‌ই বদলে দিল মুর্শিদাবাদের চা বিক্রেতার জীবন! ৩৫ টাকার লটারিতেই বাজিমাত! রাতারাতি হলেন কোটিপতি

Last Updated:

Murshidabad Lottery Result: স্বপ্নকেও হার মানাল বাস্তব। মুর্শিদাবাদের এক চা বিক্রেতা রোজকার মতো কাজ করতে করতেই পেলেন সেই সুখবর। ৩৫ টাকার এক টুকরো কাগজ আজ তাঁকে বানিয়ে দিল কোটিপতি।

টিকিট হাতে সুশান্ত দাস
টিকিট হাতে সুশান্ত দাস
নবগ্রাম, তন্ময় মণ্ডল: প্রতিদিনের মতো রুটিন মেনেই দিন শুরু হয়েছিল সুশান্ত দাসের। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের আয়রা মোড়ে তাঁর ছোট চায়ের দোকান। বাড়িতে মা, স্ত্রী এবং দুই সন্তান। তাঁদের মুখে হাসি ফোটাতে হাড়ভাঙা খাটুনি আর প্রতিদিনের সংগ্রামই ছিল সুশান্তের সঙ্গী। কিন্তু আয়রা মোড়ের লটারির টেবিল থেকে কেনা একটি টিকিটই যে তাঁর জীবনের স্ক্রিপ্ট বদলে দেবে, তা হয়তো তিনি নিজেও কল্পনা করেননি।
আয়রা মোড়ে লটারির একটি টিকিট কাটেন সুশান্ত। যার মূল্য ছিল মাত্র ৩৫ টাকা। বেলা গড়াতেই রেজাল্ট মেলাতে গিয়ে চক্ষু চড়কগাছ তাঁর! টিকিটের নম্বর মিলিয়ে দেখেন প্রথম পুরস্কার এক কোটি টাকা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় খুশির জোয়ার। প্রতিবেশীরা ভিড় জমিয়েছেন সুশান্তের বাড়িতে। অভাবের সংসারে এখন শুধু খুশির হাতছানি।
advertisement
advertisement
রাতারাতি কোটিপতি হওয়া এই চা বিক্রেতা এখন গোটা নবগ্রামের চর্চার বিষয়। কোটিপতি হতেই সকাল সকাল নবগ্রাম থানায় হাজির সুশান্ত বাবু। তার আশা এবার পরিবারে সুদিন ফিরবে। লটারি টাকা জেতা অর্থ দিয়ে আগামী দিনে বাড়ি ঘর করবেন। সুশান্ত দাস জানিয়েছেন, “আমার আশাছিল একটা দিন আমি লটারির প্রথম পুরস্কার পাব। তার জন্য আমি মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতাম।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরস্কার পাওয়ার পর তিনি আরও জানান, “আজ যখন চা দোকান চালাচ্ছিলাম তখনই জানতে পারি আমার ভাগ্য প্রথম পুরস্কার এসেছে। আমি খুবই খুশি। সমস্ত কিছু আইন মেনেই আমি টাকা গ্রহণ করব। যে অর্থ পাব তা ভবিষ্যৎ জন্য সঞ্চয় করে রাখব।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Lottery: সকালের একটা সুখবর‌ই বদলে দিল মুর্শিদাবাদের চা বিক্রেতার জীবন! ৩৫ টাকার লটারিতেই বাজিমাত! রাতারাতি হলেন কোটিপতি
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement