advertisement

Saraswati Puja 2026: সরস্বতী পুজোতেও থিমের ছড়াছড়ি! 'মায়ের আঁচলে' সাজল কান্দির মণ্ডপ! অরিজিৎ-জুবিনের সঙ্গে ফিরে এল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গান

Last Updated:

Murshidabad Saraswati Puja 2026: সরস্বতী পুজোয় এখন থিমের ছড়াছড়ি। প্রতিবারের মতো এবারও কান্দির গ্রিন ইউনিয়নের সরস্বতী পুজোয় চমক। এবারের থিম 'মায়ের আঁচল'। ফুটিয়ে তোলা হয়েছে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গান।

+
কান্দির

কান্দির বিখ্যাত সরস্বতী পুজো

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মা দুর্গার পুজোয় থিম ঢুকেছিল বেশ কিছু বছর আগেই। এ বার তাঁর মেয়ের পুজোতেও থিমের ছড়াছড়ি। আজ সরস্বতী পুজো। যা বাঙালির কাছে ভ্যালেন্টাইনস ডে। মুর্শিদাবাদ জেলাতে সরস্বতী পুজোয় এবছর থিম ফুটে উঠল ‘মায়ের আঁচল’। আর এখানে ফুটে উঠল মুর্শিদাবাদ-সহ গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গান। বাউল, ঝমুর, ভাদু, আলকাপ-সহ বর্তমানের সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং থেকে জুবিন গর্গের গান ফুটিয়ে তোলা হচ্ছে গ্রিন ইউনিয়নের পুজো মণ্ডপে। প্রতি বছর থিমের চমক দিয়ে থাকে এই ক্লাব। এবছর ১৪’তম বর্ষে পদার্পণ করেছে।
‘বীণাপাণি, তব-আঁচল ছায়ায় দিও মাগো স্থান। অমর হয়ে বা‍ঁচুক শেখায় বাংলার লোক গান।’ এই স্লোগানকে সামনে রেখে পুজো মণ্ডপ ফুটিয়ে তোলা হয়েছে শিল্পী রাজেশ দাসের ভাবনায়। এছাড়াও ছিল বাহারী আলোকসজ্জা। দেবী সরস্বতীর কাছেই আছে মুর্শিদাবাদের ভূমিপুত্র গীটার হাতে গায়ক অরিজিৎ সিং। দেবীকে গান শুনাচ্ছেন তিনি, যা ফুটিয়ে তুলেছেন শিল্পী নিজেই।
advertisement
আরও পড়ুনঃ কোলাঘাটে বিধ্বংসী আগুন! গভীর রাতে দাউদাউ করে জ্বলল পরপর দোকান, প্রচুর টাকার ক্ষতি
গ্রিন ইউনিয়নের সদস‍্যরা জানান, ‘কান্দির বুকে প্রতিবছরই গ্রিন ইউনিয়নের পুজো বেশ জাঁকজমকপূর্ণভাবেই হয়। বহু মানুষ এখানে অংশগ্রহণ করেন। পুজোতে নতুন ভাবনা বরাবরই থাকে এবছর আমাদের থিম মায়ের আঁচল’। তবে এবছর সাধারণ মানুষের জনসমাগম বেশ ভালই হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় তিন লক্ষ টাকা বাজেটে তৈরি করা হয়েছে এই মণ্ডপ সজ্জা। শিল্পী রাজেশ দাস তাঁর হাতের কাজে ফুটিয়ে তুলেছেন গোটা মণ্ডপ। বৃহস্পতিবার সন্ধ্যায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এই সরস্বতী পুজোর উদ্বোধন করেন কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক ও অন্যান্য পৌর সদস্যরা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: সরস্বতী পুজোতেও থিমের ছড়াছড়ি! 'মায়ের আঁচলে' সাজল কান্দির মণ্ডপ! অরিজিৎ-জুবিনের সঙ্গে ফিরে এল গ্রাম বাংলার হারিয়ে যাওয়া গান
Next Article
advertisement
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
'বিমান দা আপনি সামনে আসুন না...' তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা, সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!
  • সৌজন্যের বেনজির দৃশ্য লোকভবনে!

  • তৃতীয় সারি থেকে বিমান বসুকে সামনের সারিতে ডেকে নিলেন মমতা

  • লোকভবনে অনুষ্ঠিত হল রাজ্যপালের শপথগ্রহণ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement