advertisement

Indian Railways News: চলন্ত লোকাল ট্রেনে তীব্র প্রসব যন্ত্রণা, যাত্রীদের সহযোগিতায় ফুটফুটে শিশুর জন্ম! জিআরপির মানবিকতায় আপ্লুত প্রসূতি

Last Updated:

Indian Railways News: ট্রেন তখন ছুটছে গন্তব্যের দিকে, ঠিক তখনই শুরু হল প্রসব বেদনা। আতঙ্কিত প্রসূতির সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রীরা। খোদ রেল পুলিশ বা জিআরপির মানবিকতায় শেষ পর্যন্ত সুস্থ শিশুর জন্ম দিলেন মা।

ট্রেন তখন ছুটছে গন্তব্যের দিকে, ঠিক তখনই শুরু হল প্রসব বেদনা। আতঙ্কিত প্রসূতির সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রীরা। জন্ম নিল ফুটফুটে এক শিশু।
ট্রেন তখন ছুটছে গন্তব্যের দিকে, ঠিক তখনই শুরু হল প্রসব বেদনা। আতঙ্কিত প্রসূতির সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রীরা। জন্ম নিল ফুটফুটে এক শিশু।
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: চলন্ত ট্রেনেই সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি। বৃহস্পতিবার আজিমগঞ্জ–কাটোয়া শাখার একটি লোকাল ট্রেনে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে, মুর্শিদাবাদের তালিতপুর থেকে কাটোয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন সুন্দরি বিবি। তাঁর সঙ্গে ছিলেন মা আসমাতারা বিবি। প্রসব বেদনা শুরু হওয়ায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করাতে নিয়ে আসা হচ্ছিল। ট্রেনটি কেতুগ্রামের শিবলুন স্টেশনে ঢোকার মুখে আচমকাই তীব্র প্রসব যন্ত্রণা শুরু হয়। পরিস্থিতি সামাল দেওয়ার আগেই কামরার মধ্যেই পুত্র সন্তানের জন্ম দেন সুন্দরি বিবি।
হঠাৎ এমন ঘটনায় যাত্রীরা প্রথমে কিছুটা হতবাক হয়ে পড়লেও দ্রুত মানবিকতার পরিচয় দেন। কয়েকজন মহিলা যাত্রী কাপড় দিয়ে আড়াল তৈরি করেন এবং প্রসূতিকে সাহায্য করেন। অন্য যাত্রীরাও জল ও প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে পাশে দাঁড়ান। ট্রেন কাটোয়া স্টেশনে পৌঁছতেই জিআরপি কর্মীরা তৎপর হন। আগে থেকেই খবর পৌঁছেছিল। স্টেশনে প্রস্তুত ছিল পুলিশ ও রেলকর্মীরা। মা ও নবজাতককে দ্রুত নামিয়ে অ্যাম্বুল্যান্সের মাধ্যমে কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়।
advertisement
advertisement
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মা ও সদ্যোজাত শিশুপুত্র দু’জনেই সুস্থ রয়েছেন।কাটোয়া জিআরপি-র ওসি তন্ময় পুরকাইত জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। নিরাপত্তার সঙ্গে প্রসূতিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জানা গিয়েছে, সুন্দরি বিবি মুর্শিদাবাদ জেলার সালার থানার বাসিন্দা আলিম আনসারীর স্ত্রী। এটি তাঁদের তৃতীয় সন্তান। এর আগে তাঁদের দুটি কন্যা সন্তান রয়েছে। এদিন তাঁকে নিয়ে আসছিলেন তাঁর মা, মাধাইপুর গ্রামের বাসিন্দা আসমাতারা বিবি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তিনি বলেন, এত দ্রুত প্রসব হয়ে যাবে তা তাঁরা ভাবতেই পারেননি। তবে ট্রেনের সহযাত্রীদের সহায়তা ও জিআরপি-র দ্রুত পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞ। এদিকে, সুন্দরী বিবির স্বামী আলিম আনসারী কর্মসূত্রে কেরলে রাজমিস্ত্রীর কাজ করেন। ট্রেনের মধ্যে সন্তানের জন্মের খবর জিআরপি-র তরফে তাঁকে জানানো হলে তিনি আনন্দে আপ্লুত হয়ে পড়েন। দূরে থাকলেও সুসংবাদ পেয়ে তিনি স্বস্তি প্রকাশ করেন। অপ্রত্যাশিত এই ঘটনায় কিছু সময়ের জন্য যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও শেষ পর্যন্ত মা ও শিশুর সুস্থতার খবরেই স্বস্তি নেমে আসে। চলন্ত ট্রেনে সন্তানের জন্ম,এই বিরল ঘটনায় যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই সহযাত্রী ও রেল পুলিশের মানবিক ভূমিকাও কুড়িয়েছে প্রশংসা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Indian Railways News: চলন্ত লোকাল ট্রেনে তীব্র প্রসব যন্ত্রণা, যাত্রীদের সহযোগিতায় ফুটফুটে শিশুর জন্ম! জিআরপির মানবিকতায় আপ্লুত প্রসূতি
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement