advertisement

Hilsa Fish: শীতের শেষে ইলিশের ঢল! ৭০০ টাকা কেজি দরে বিকোচ্ছে ছোট ইলিশ, মৎস্য দফতরের নজরে ফরাক্কা

Last Updated:

Hilsa Fish: সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও ফরাক্কা ব্যারেজ এলাকায় ছোট ইলিশ ধরা ও বিক্রির অভিযোগ উঠেছে। ইলিশের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় সরব স্থানীয় বাসিন্দারা, কড়া পদক্ষেপের দাবি উঠেছে

+
সরকারি

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দেদার বিকচ্ছে গঙ্গার খোকা ইলিশ!

মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: সরকারি নির্দেশিকা উপেক্ষা করেই দেদার বিকচ্ছে খোকা ইলিশ। এবার সরব হলেন ফরাক্কার বাসিন্দারা। ফরাক্কা ব্যারেজ থেকে খোকা ইলিশ ধরে বাজারে বিক্রি করে দেওয়া হচ্ছে। আর সেটা করা যাবে না কারণ ইলিশ উৎপাদন কমে যাচ্ছে বলে সরব হলেন স্থানীয় বাসিন্দারা।
ইলিশের স্বাদ খাদ্য রসিকদের কাছে জনপ্রিয়। কিন্তু বেশ কয়েক বছর ধরে বর্ষাকালে ফরাক্কা, সামশেরগঞ্জে সেভাবে দেখা মিলছে না এই রুপোলি শস্যের। তাই বর্ষায় ইলিশের জোগান বজায় রাখতে ছোট ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। অথচ নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ফরাক্কা ব্যারেজ এলাকায় ছোট ফাঁসের জালে সম্প্রতি দেদার ধরা হচ্ছে ছোট ইলিশ। আর তাতেই এবার প্রতিবাদে সরব হলেন স্থানীয় বাসিন্দারা ।এমনকি বিষয়টি জানানো হয়েছে মৎস্য দফতরেও।
advertisement
আরও পড়ুন: ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে ঝলসে গেলেন অস্থায়ী বিদ্যুৎকর্মী, নিউ ফরাক্কায় ১২ নম্বর জাতীয় সড়কে শোরগোল
স্থানীয় বাসিন্দা অরুণময় জানিয়েছেন, মৎস্যজীবীদের জালে ধরা পড়ছে প্রচুর ইলিশ। ফরাক্কা ব্যারেজ এলাকায় গড়ে ৩০ থেকে ৪০ কিলোগ্রাম করে ইলিশ মাছ আসছে। মাছগুলি মেরেকেটে ৪০০ গ্রাম ওজনের। কোনও কোনওটি ৭০০-৮০০ গ্রামের। কম ওজনের ওই ইলিশগুলি ফরাক্কা, রঘুনাথগঞ্জ, জঙ্গিপুর সহ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে গড়ে ৭০০ টাকা কিলোগ্রাম দরে। একটু বড় আকৃতির মাছগুলি বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকা কিলো দরে।
advertisement
advertisement
মৎস্যজীবীরা জানাচ্ছেন, তাঁদের একাংশ ছোট ফাঁসের জাল ব্যবহার করে ফরাক্কা ব্যারেজ এলাকায় ওই ইলিশ ধরছেন। ছোট ফাঁসের জাল হওয়ায় খোকা ইলিশ ধরা পড়ছে। ফরাক্কার বাসিন্দারা বলেন, “কয়েকদিন হল ফরাক্কা এলাকায় বাজারে প্রচুর ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে। স্থানীয় মৎস্যজীবীরাই সেগুলি ধরছেন। এখন এত ছোট ইলিশ ধরা হলে বর্ষায় বড় ইলিশ আদৌ পাওয়া যাবে কি না সন্দেহের।”
advertisement
আরও পড়ুন: পাতালেশ্বর মন্দিরে কখন শিবলিঙ্গে জল ঢালতে পারবেন? শিবরাত্রির আগেই মহাদেব ভক্তদের জন্য সময়সূচী দিয়ে দিল কমিটি
যদিও ফরাক্কা ব্যারেজের মৎস্য দফতর আধিকারিক করমবীর সিং জানিয়েছেন, খোকা ইলিশের জন্য বেশ কিছু নির্দেশিকা রয়েছে। ৯০ মিলিমিটারের কম ফাঁসযুক্ত জাল ব্যবহার করা নিষিদ্ধ। ৯ ইঞ্চি বা ২৩ সেন্টিমিটার আকৃতির ইলিশ বিক্রি ও কেনা দু’টিই অপরাধ। কিন্তু প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ কিলোগ্রাম ইলিশ ধরা পড়ছে। ছোট ইলিশ গড়ে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রশাসনিক পদক্ষেপে ছোট ফাঁসের জাল ব্যবহার বন্ধে প্রচার চালানো হবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই শীতের বিদায়ে ফরাক্কাতে ইলিশ আসছে কীভাবে তাতে উঠছে প্রশ্ন।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hilsa Fish: শীতের শেষে ইলিশের ঢল! ৭০০ টাকা কেজি দরে বিকোচ্ছে ছোট ইলিশ, মৎস্য দফতরের নজরে ফরাক্কা
Next Article
advertisement
Kolkata Airport Bomb Scare: কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক ! একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক, নামিয়ে আনা হল যাত্রীদের
কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক ! একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক, নামিয়ে আনা হল যাত্রীদের
  • কলকাতা বিমানবন্দরে বিমানে বোমাতঙ্ক !

  • একটা চিরকূটেই ছড়াল আতঙ্ক

  • প্লেন থেকে নামিয়ে আনা হল যাত্রীদের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement