advertisement

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হেনস্তা, ফেলে দেওয়া হল পানাপুকুরে... নাম জড়াল শাসক দলের

Last Updated:

পাশাপাশি দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আস্তিক অধিকারীকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে।

দুই দলের টানাপড়েন, পরীক্ষার্থীকে হেনস্থা
দুই দলের টানাপড়েন, পরীক্ষার্থীকে হেনস্থা
পূর্ব বর্ধমান: এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হেনস্তা ও মারধরের ঘটনায় নাম জড়ালো শাসক দলের। অভিযোগ তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সেখ সাহাদ আলি ওরফে লকাইয়ের নেতৃত্বে বিজেপি সমর্থক আস্তিক অধিকারীর বাবার দোকানে গিয়ে অশান্তি পাকায়। এই নিয়ে আস্তিকের পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা বাঁধে লকাইয়ের দলবলের।
পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সেখ সাহাদ আলি ওরফে লোকাই। বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, বেরুগ্রাম অঞ্চলের তৃণমূল সভাপতি সেখ সাহাদ আলি ওরফে লকাইয়ের নেতৃত্বে বুধবার বোঁয়াইচণ্ডী মায়ের মন্দির সংলগ্ন একটি দোকানে হামলা চালায়। তাঁর অভিযোগ, ব্যবসায়ী দীপক অধিকারী ও তাঁর পুত্র আস্তিক অধিকারী যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হয়। পাশাপাশি দোকানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনার সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আস্তিক অধিকারীকে মারধর করে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে।
advertisement
advertisement
বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের দাবি, বিজেপি যুব মোর্চার ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচিতে সহযোগিতা করায় দীপক অধিকারীর উপর এই হামলা চালানো হয়েছে। এই বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে খোঁজ খবর নিচ্ছি। তবে শুনেছি থানায় অভিযোগ দায়ের হয়েছে। সুতরাং পুলিশ প্রশাসন তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে হেনস্তা, ফেলে দেওয়া হল পানাপুকুরে... নাম জড়াল শাসক দলের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৩০ মার্চ – ৫ এপ্রিল, ২০২৬

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement