advertisement

CRPF Jawan Death News: বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী নামতেই অঘটন! টহল দেওয়ার আগেই অকাল মৃত্যু সিআরপিএফ আধিকারিকের

Last Updated:

East Bardhaman CRPF Jawan Death News: নির্বাচনী টহলের প্রস্তুতির মাঝেই অঘটন। বর্ধমানে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারালেন কেন্দ্রীয় বাহিনীর সাব-ইন্সপেক্টর। প্রাথমিক অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই এই মৃত্যু।

বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
পূর্ব বর্ধমান, সায়নী সরকার: কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল এক সিআরপিএফ আধিকারিকের। অসুস্থতা বোধ করায়, তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই মৃত্যু হয় সিআরপিএফের সাব ইন্সপেক্টর নগেন্দ্র সিং-এর (৫৬)। নগেন্দ্র সিং সিআরপিএফের ২১৫ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বিহারের জামুইয়ে।
রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। ভোটের ডিউটি করতে বিহারের জামুই থেকে আসে সিআরপিএফ-এর এক কোম্পানি ১১০ জন সিআরপিএফ। সোমবার থেকে বর্ধমানের একাধিক স্পর্শকাতর এলাকায় এরিয়া ডমিনেশনের কাজ শুরু হওয়ার কথা ছিল বলে সূত্রের খবর। কিন্তু ওই দিনই সন্ধ্যায় হঠাৎই অসুস্থতা বোধ করেন ভোটের ডিউটিতে আসা সাব ইন্সপেক্টর নগেন্দ্র সিং।
advertisement
advertisement
এরপর বাকি সহকর্মীরা রবিবার রাতেই তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। হাসপাতালে চিকিৎসা চলাকালীন রাতেই তাঁর মৃত্যু হয়। মৃত সাব ইন্সপেক্টর নগেন্দ্র সিং বাড়ি বিহারের বৈশালী জেলার সরাই থানার কাউয়ামোহন এলাকায়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। জেলায় জেলায় মোতায়ন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। রবিবার বিকালে পূর্ব বর্ধমান জেলায় এসে পৌঁছেছিল এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একই সঙ্গে রবিবার রাতের মধ্যেই জেলায় আরও চার কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসার কথা ছিল বলে সূত্রের খবর।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
CRPF Jawan Death News: বর্ধমানে কেন্দ্রীয় বাহিনী নামতেই অঘটন! টহল দেওয়ার আগেই অকাল মৃত্যু সিআরপিএফ আধিকারিকের
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ২ - ৮ মার্চ, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement