advertisement

Sunderban Tourist Death: লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!

Last Updated:

বছর ৩৫-এর ওই যুবক সুমন পাল পাটুলি থানা এলাকার ব্রিজি পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন৷

লঞ্চ থেকে নদীতে পড়ে যান সুমন পাল নামে ওই পর্যটক৷
লঞ্চ থেকে নদীতে পড়ে যান সুমন পাল নামে ওই পর্যটক৷
অর্পণ মণ্ডল, কুলতলি: শীতকাল মানেই সুন্দরবনে পর্যটকদের ঢল৷ রয়্যাল বেঙ্গল টাইগার দেখার আশায় এ বছরও সুন্দরবনে ভিড় জমিয়েছেন কয়েক হাজার পর্যটক৷ সুন্দরবন সফরের অন্যতম আকর্ষণ সারারাত লঞ্চে নদীর বুকে রাত কাটানো৷
এ বার সুন্দরবনে ঘুরতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল এক পর্যটকের৷ সম্প্রতি গড়িয়া থেকে ২২ জনের পর্যটকের একটি দল সুন্দরবনে বেড়াতে আসে৷ গত শনিবার রাতে মাতলা নদীতে লঞ্চে রাত কাটাচ্ছিল ওই পর্যটকদের দলটি৷ সেই সময়ই আচমকা লঞ্চ থেকে পা পিছলে নদীতে পড়ে যান সুমন পাল নামে ওই পর্যটক৷ বছর ৩৫-এর ওই যুবক পাটুলি থানা এলাকার ব্রিজি পশ্চিমপাড়ার বাসিন্দা ছিলেন৷
advertisement
রাতভর নদীতে খোঁজাখুঁজির পরেও শেষ পর্যন্ত সুমন পাল নামের ওই পর্যটকের খোঁজ মেলেনি৷ রবিবার সকালে ওই পর্যটকের সঙ্গীরা কুলতলি থানায় এসে যোগাযোগ করেন৷ নিখোঁজ পর্যটকের খোঁজ শুরু করে কুলতলি থানার পুলিশ৷ দশজনের একটি ডুবুরির দলকে নিয়ে আসা হয়৷ মাতলা নদীতে শুরু হয় তল্লাশি৷ তার পরেও ওই পর্যটকের খোঁজ মিলছিল না৷
advertisement
advertisement
শেষ পর্যন্ত বুধবার বিকেলে স্থানীয় মৎস্যজীবীরা নৈপুকুরিয়া নদীর কাটমারি ঘাট এলাকায় সুমন পাল নামে ওই পর্যটকের দেহ ভাসতে দেখেন৷ ওই মৎস্যজীবীরাই পুলিশকে খবর দেন৷ পরে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান৷
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sunderban Tourist Death: লঞ্চে রাত কাটাতে গিয়ে পা পিছলে মাতলায়, সুন্দরবনে চার দিন পর নদীতে ভেসে উঠল পর্যটকের দেহ!
Next Article
advertisement
Civic Volunteer: স্ত্রীকে আনতে যাচ্ছিলেন, মাঝপথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
স্ত্রীকে আনতে যাওয়ার পথে কুকুরের তাড়া! কালনায় সিভিক ভলেন্টিয়ারের মর্মান্তিক পরিণতি
  • মোটরসাইকেলকে কুকুরের তাড়া, পালাতে গিয়ে দুর্ঘটনা৷

  • কালনায় পথ দুর্ঘটনায় মৃত সিভিক ভলেন্টিয়ার৷

  • কুকুরের উপদ্রব নিয়ে সরব স্থানীয় বাসিন্দারা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement