advertisement

Alipurduar News: ঝড়-বৃষ্টিতে শেষ সম্বল ছিল বটতলা, এখন রাজার হালে পাকা বাড়িতে খোকা মিঞা! সরকারি প্রকল্পে আমূল বদলে গেল জীবন

Last Updated:

Alipurduar News: ভাঙাচোরা ঘর ছিল সম্বল। ঝড়, বৃষ্টি শুরু হলে ভেঙে পড়ত ঘরের একাংশ। ছোট শিশুদের নিয়ে বাড়ির সামনে বটতলায় আশ্রয় নিতেন খোকা মিয়া। তবে তাঁর দুর্দিন শেষ হয়েছে। বাংলার বাড়ি পেয়েছেন তিনি।

+
বাংলার

বাংলার বাড়ি প্রকল্পে নতুন ঘর

কালচিনি, অনন্যা দে: ভাঙাচোরা ঘর ছিল সম্বল। ঝড়, বৃষ্টি শুরু হলে ভেঙে পড়ত ঘরের একাংশ। ছোট শিশুদের নিয়ে বাড়ির সামনে বটতলায় আশ্রয় নিতেন খোকা মিয়া। তবে তাঁর দুর্দিন শেষ হয়েছে। বাংলার বাড়ি পেয়েছেন তিনি। একটা সময় ঝড় বৃষ্টি হলে ভাঙা ঘরে রাত জেগে ঘরের এক কোণে বসে কাটাতে হত তাঁকে, নয়ত সামনের গাছ তলায় চলে যেতেন তিনি।
এখন সেসব দিন অতীত। এখন রাজ্য সরকারের বাংলার বাড়ির ঘর পেয়ে পাকা বাড়িতে নিশ্চিন্তে বসবাস করছেন আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের লতাবাড়ি গ্ৰাম পঞ্চায়েতের উত্তর ফরওয়ার্ডনগর এলাকার বাসিন্দা খোকা মিঞা। উত্তর ফরওয়ার্ডনগর এলাকায় একটি ভেঙে পড়া বাড়িতে বসবাস করতেন খোকা মিঞা। পেশায় তিনি দিনমজুর। যেদিন কাজ থাকে, সেদিন টাকার মুখ দেখেন। আর যেদিন কাজ মেলেনা, সেদিন অর্ধাহারে দিন কাটাতে হয় তাঁদের।
advertisement
advertisement
এই পরিস্থিতি সম্পর্কে জেনেছিলেন এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য। এরপর তাঁর উদ্যোগে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে ঘর পেয়েছেন তিনি। খোকা মিঞা জানান, “এখন পাকা বাড়িতে বসবাস করছি পরিবার নিয়ে। খুব অসুবিধার মধ্যে দিন কেটেছে আমাদের। পাকা বাড়ি আমার স্বপ্ন ছিল, যা পূরণ হয়েছে।” বাংলার আবাস যোজনা হল একটি আবাসন প্রকল্প যার লক্ষ্য গৃহহীন পরিবার এবং কাঁচা বা জরাজীর্ণ বাড়িতে বসবাসকারীদের জন্য একটি পাকা ঘর  প্রদান করা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
২০১৬-১৭ অর্থবছরে ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক দ্বারা চালু করা এই প্রকল্পটি প্রতি বাড়িতে ১৩০,০০০ টাকা সহায়তা প্রদান করে, যা তিনটি কিস্তিতে বিতরণ করা হয়। এলাকার পঞ্চায়েত সদস্য অমূল্য রায় জানান, “খোকা মিঞা ভাঙ্গা মাটির ঘরে থাকতেন। বাংলারবাড়ি প্রকল্পে তাকে ঘর প্রদান করা হয়েছে।আমরা খুশি। “
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Alipurduar News: ঝড়-বৃষ্টিতে শেষ সম্বল ছিল বটতলা, এখন রাজার হালে পাকা বাড়িতে খোকা মিঞা! সরকারি প্রকল্পে আমূল বদলে গেল জীবন
Next Article
advertisement
SIR: কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
কলকাতা জুড়ে কত নাম বাদ গেল? উত্তর থেকে দক্ষিণ কত নাম ‘বিবেচনাধীন’? দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা
  • পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯১ লক্ষ নাম

  • কলকাতা দক্ষিণে বিবেচনাধীন ভোটারের সংখ্যা ৭৮৬৫৭, নাম বাদ পড়েছে ২৮৪৬৮

  • কলকাতা উত্তরে বিবেচনাধীন ৬১২৩৬, নাম বাদ পড়েছে ৩৯১৬৪

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement