advertisement

২০১৯-এ এগোচ্ছে মাধ্যমিক পরীক্ষা, শুরু ১২ফেব্রুয়ারি

Last Updated:

এগিয়েই এল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা৷ পরের বছর অর্থাৎ ২০১৯-এ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি, শেষ হবে ২২ ফেব্রুয়ারি৷ প্রায় মাসখানেক এগিয়ে এল পরীক্ষা৷

#কলকাতা: এগিয়েই এল আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা৷ পরের বছর অর্থাৎ ২০১৯-এ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১২ ফেব্রুয়ারি, শেষ হবে ২২ ফেব্রুয়ারি৷ প্রায় মাসখানেক এগিয়ে এল পরীক্ষা৷ সাধারণত প্রতিবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয় ২১-২২ ফেব্রুয়ারি৷ ২০১৯র লোকসভা নির্বাচনের জন্য এগিয়ে আসতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা, এই খবর নিউজ 18 বাংলাই প্রথম আপানাদের জানিয়েছিল৷ সেটাই আজ স্পষ্ট হল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির ঘোষণার পর৷
প্রতিবারের রীতি মেনে মাধ্যমিকের ফল ঘোষণার দিনই আগামী বছরের পরীক্ষার সূচী ঘোষণা করা হয়৷ সেই মতই আজ ফল ঘোষণার সঙ্গে পর্ষদ সভাপতি জানিয়ে দিলেন বিষয়টি৷ আর এর সঙ্গে স্পষ্ট হল, যে এগিয়ে আসতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও৷ তবে কী কারণে এগিয়ে আনা হল পরীক্ষা, সে বিষয় মুখ খুললেন না পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ আলোচনার মাধ্যমেই এমনটা স্থিত হয়েছে বলেই তিনি জানালেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
২০১৯-এ এগোচ্ছে মাধ্যমিক পরীক্ষা, শুরু ১২ফেব্রুয়ারি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement