advertisement

লর্ডসের লজ্জার হার, তারপর সোশ্যাল অ্যাকাউন্টে আবেগঘন পোস্ট বিরাটের

Last Updated:

বিরাটের আবেগঘন পোস্ট সোশ্যাল মিডিয়ায়

#লন্ডন: লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে এক ইনিংস ও ১৫৯ রানে লজ্জার হার স্বীকার করতে হয়েছে টিম ইন্ডিয়াকে ৷ তারপরেই বিভিন্ন জায়গা থেকে সমালোচনার ঝড় বয়ে গেছে সব জায়গা থেকে ৷
দলের ক্রিকেটারদের স্কিল থেকে দায়বদ্ধতা সবকিছু নিয়েই প্রশ্ন তুলেছেন সমালোচকরা ৷ এরপরেই প্রকৃত অধিনায়ক হওয়ার দায়িত্ব পালন করলেন অধিনায়ক বিরাট ৷ তিনি এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় ৷ বিভিন্ন সময়ে নিজের আবেগের প্রকাশ রাখঢাক করেন না ৷ তা সে স্ত্রী অনুষ্কার সঙ্গে সম্পর্ক বা কোনও সোশ্যাল ইস্যু ৷
এবার নিজের দলের সতীর্থদের সঙ্গে হার্ডলের একটি ছবি দিয়েছেন ৷ যাতে সতীর্থদের মনোবল বাড়ানো যায় তাই বিরাটের এই প্রয়াস ৷ তিনি ট্যাগলাইনে লিখেছেন, ‘‘ কখনও আমরা জিতি, কখনও আমরা শিখি ৷ আপনারা কখনো আমাদের ওপর আশা হারাবেন আর আমরাও কখনও আপনাদের নিয়ে হতাশ হব না ৷ সামনের দিকে এগিয়ে যাব ৷
advertisement
advertisement
এই মুহূর্তে এজবাস্টন ও লর্ডস দুটি টেস্টের হারের পর ৫ টি টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২-০ এগিয়ে গেছে ইংল্যান্ড ৷ এই অবস্থায় দলীয় সতীর্থ ও সমর্থক সকলেরই মনোবল বাড়ানোর চেষ্টা করেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
লর্ডসের লজ্জার হার, তারপর সোশ্যাল অ্যাকাউন্টে আবেগঘন পোস্ট বিরাটের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement