advertisement

আবার এক ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

Last Updated:

আবার ল্যান্ডমার্কের সামনে বিরাট ...

#অ্যাডিলেড : বিরাট কোহলির ক্রিকেট কেরিয়ার রঙিন ৷ একের পর এক রেকর্ড গড়ে চলেছেন নিজের ব্যাট দিয়ে ৷ সেই ঝকঝকে কেরিয়ারে আরও একটা নজির গড়ার থেকে আর কয়েক কদম দূরে দাঁড়িয়ে বিরাট কোহলি ৷
রাহুল দ্রাবিড়, সচিন তেন্ড‌ুলকর, ভিভিএস লক্ষ্মণ এই ক্লাবের সদস্য ৷ এঁদের প্রত্যেকেরই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে ১০০০ রান রয়েছে ৷ কোহলি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মাটিতে ৯৯২ রান করে রেখেছেন ৷ আটটি টেস্ট থেকে এই রান করেছেন কোহলি ৷ অস্ট্রেলিয়ায় বিরাটের সর্বোচ্চ রান ১৬৯ ৷ ২০১৪ সালে মেলবোর্নে এই রান করেছিলেন তিনি ৷ পাঁচটি শতরান সহ তাঁর ব্যাটিং গড় ৬২ আরও রয়েছে দু‘টি অর্ধশতরান ৷
advertisement
advertisement
তেন্ড‌ুলকরের রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে ১৮০৯ রান, লক্ষ্মণের রয়েছে ১২৩৬ রান, দ্রাবিড়ের রয়েছে ১১৪৩ রান ৷ এবার এই হাজারের এলিট ক্লাবে ঢুকতে বিরাটকে আর করতে হবে ৮ রান ৷
৬ তারিখ থেকে অ্যাডিলেডে শুরু ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ৷ সেই টেস্টেই এই মাইলস্টোন পেরিয়ে যাবেন বিরাট এমনটাই মনে করছেন বিরাট ফ্যানরা ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আবার এক ল্যান্ডমার্কের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement