advertisement

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, নিহত এক

Last Updated:

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ফের জেলায় জেলায় সংঘর্ষ ৷ লাঠি-বোমা-গুলিতে অগ্নিগর্ভ হয়ে উঠল সিউড়ি ৷

#সিউড়ি: মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ফের জেলায় জেলায় সংঘর্ষ ৷ লাঠি-বোমা-গুলিতে অগ্নিগর্ভ হয়ে উঠল সিউড়ি ৷ বিজেপি কর্মী সমর্থকদের মিছিলকে লক্ষ্য করে হামলা চালান হয় ৷ যার জেরে সিউড়ি ১ নং ব্লকে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ৷ অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে ৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে একজনের ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী ৷ এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রনে ৷
শুধু সিউড়িই নয় ৷ কাটোয়া, বাঁকুড়া এবং রাজারহাটেও মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হয় ৷ কোথাও দলীয় কার্যালয়ে দুষ্কৃতি হামলা তো কোথায় বিডিও অফিসের বাইরে হামলা ৷ মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বিরোধী প্রার্থীদের আটকে দেওয়ার অভিযোগ উঠেছে ৷
advertisement
advertisement
হাইকোর্টের নির্দেশে পিছিয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন ৷ বিচারপতি সুব্রত তালুকদারের নির্দেশে নতুন করে স্থির হয়েছে মনোনয়ন জমা দেওয়ার দিন ৷ হাইকোর্টের নির্দেশ মেনেই সোমবার ফের বেলা ১১ টা থেকে মনোনয়ন পত্র জমা নেওয়া শুরু হয়েছে ৷ বেলা বাড়তেই জেলায় জেলায় মনোনয়ন জমাকে কেন্দ্র করে শুরু অশান্তি ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, নিহত এক
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement