advertisement

ঢেউয়ের তোড়ে জলে তলিয়ে গেল ব্যক্তি, দিঘায় ফের মৃত্যু পর্যটকের

Last Updated:

দিঘায় ফের পর্যটকের মৃত্যু ৷ দিঘার সমুদ্রে স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে গেল চন্দন মুখোপাধ্যায় নামে এক যুবক ৷

#দিঘা: দিঘায় ফের পর্যটকের মৃত্যু ৷ দিঘার সমুদ্রে স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে গেলেন চন্দন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি ৷ উত্তর ২৪ পরগণা থেকে দিঘায় ঘুরতে এসেছিলেন চন্দন ৷ জানা গিয়েছে, নিষেধজ্ঞা অমান্য করে জলে নামেন তিনি ৷ আর তারপরই ঢেউয়ের তোড়ে জলে পড়ে তলিয়ে যান ৷ ঘটনাটি ঘটেছে পুরোন দিঘায় সি-হক ঘাটে মৃত্যু ৷
দিঘায় এই ঘটনা প্রথম নয়, আগে দু’দিনের ছুটিতে সমুদ্রে গিয়ে মর্মান্তিক পরিণতি হয়েছিল দুই যুবকের ৷ স্নান করতে নেমে সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন দুই পর্যটক ৷ ঘটনাটি ঘটেছিল গত রবিবার ৷
স্থানীয় সূত্রে খবর, মোহনার কাছে স্নান করতে নেমেছিলেন ওই দুই পর্যটক ৷ সে সময়ই জলের তোড়ের মুখে নিজেদের সামলে রাখতে পারেননি তাঁরা ৷ সমুদ্রে তলিয়ে যান দু’জন ৷
advertisement
advertisement
পরে দিঘার সমুদ্র সৈকত থেকে ওই দু’জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ৷ পুলিশ জানিয়েছে, তলিয়ে যাওয়া যুবকদের মধ্যে একজন উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বাসিন্দা ৷ জানা গিয়েছে, ওই পর্যটকের নাম সোনু চৌধুরী ৷  অপরজনের পরিচয় এখনও জানা যায়নি ৷
তবে কীভাবে, কেন হঠাৎ ওই দুই পর্যটক তলিয়ে গেলেন তা খতিয়ে দেখছে পুলিশ ৷ দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ওই দু’জন মদ্যপান করে জলে নেমেছিলেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঢেউয়ের তোড়ে জলে তলিয়ে গেল ব্যক্তি, দিঘায় ফের মৃত্যু পর্যটকের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement