advertisement

যাদবপুরের প্রবেশিকা নিয়ে নয়া বিজ্ঞপ্তি, বদলে গেল পরীক্ষার দিন

Last Updated:
#কলকাতা: লাগাতার ঘেরাও, অনশন, অধ্যাপকদের বয়কট শেষে গত সপ্তাহেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফেরে প্রবেশিকা পরীক্ষা ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রকাশিত প্রবেশিকা পরীক্ষার প্রাথমিক সূচিতে ফের বদল ৷
পূর্ব সূচি মতো ২১ জুলাই ইংরেজির প্রবেশিকা হচ্ছে না, বলে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় ৷ তার বদলে ইংরেজির প্রবেশিকা হবে ২৩ জুলাই ৷ যাদবপুরে ভর্তিতে বাইরের এজেন্সি নয়, দায়িত্ব থাকবে কলাবিভাগের হাতেই ৷ এর আগে বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত ৷ এক নজরে দেখে নিন কোন দিন কোন বিষয়ের প্রবেশিকা পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়,
advertisement
advertisement
২৩ জুলাই-বাংলা ও ইংরেজি
২৪ জুলাই-তুলনামূলক সাহিত্য ও দর্শন
২৫ জুলাই-আন্তর্জাতিক সম্পর্ক ও ইতিহাস
প্রবেশিকায় উত্তীর্ণ পড়ুয়াদের নিয়ে ক্লাস শুরু হবে ১৫ অগাস্টের মধ্যে ৷
পড়ুয়াদের আন্দোলন ও অধ্যাপকদের বিরোধীতা, দ্বৈত চাপের মুখে প্রবেশিকা পরীক্ষা ফেরানোর সিদ্ধান্ত নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিন্তু কোন পদ্ধতিতে হবে এই প্রবেশিকা সেই নিয়ে ধোঁয়াশা কাটাতে গত বুধবার বৈঠকে বসে ইসি ৷ অনশনের ৯৪ ঘণ্টার মাথায় প্রবেশিকা নিয়ে জয় আন্দোলনরত পড়ুয়াদের। চাপের মুখে কলাবিভাগের ৬টি বিষয়েই প্রবেশিকা ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার রাতে ৷ বিভাগগুলিকেই কি প্রবেশিকার দায়িত্ব দেওয়া হবে নাকি মূল্যায়ন করবেন বাইরের শিক্ষকরা? মূলত এই প্রশ্নের উত্তর খুঁজতে এদিন বসে অ্যাডমিশন কমিটির বৈঠক ৷ তাতেই অবশেষে সামনে আসে এই সিদ্ধান্ত ৷
advertisement
আরও পড়ুন 
৫০-৫০ ফর্মুলা অর্থাৎ প্রবেশিকা ও উচ্চ-মাধ্যমিকের নম্বর মিলিয়ে তৈরি হবে ভরতি তালিকা। গত ২৭ জুনের সিদ্ধান্তই বহাল রাখার সিদ্ধান্ত এক্সিকিউটিভ কাউন্সিলের। প্রবেশিকার ৫০%, উচ্চ মাধ্যমিকের ফলের ৫০%, দুই পরীক্ষার ফলের নিরিখেই নেওয়া হবে ভর্তি ৷ উচ্চমাধ্যমিকে বাংলা ও ইংরাজিতে প্রাপ্ত নম্বর ও প্রবেশিকার নম্বর মিলিয়ে বাংলা বিভাগে পড়ুয়াদের অ্যাডমিশন দেওয়া হবে ৷ অন্যদিকে, ইংরাজি বিভাগে ভর্তির জন্য উচ্চমাধ্যমিকে ইংরাজি ও প্রবেশিকার নম্বর যোগ করেই বিবেচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরের প্রবেশিকা নিয়ে নয়া বিজ্ঞপ্তি, বদলে গেল পরীক্ষার দিন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement