advertisement

আর মাত্র কিছুদিন ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক ধূমকেতু ! দেখুন 'নাসা'র ভিডিও

Last Updated:
#কলকাতা: মানুষের মাথার খুলির আকারের একটি ধূমকেতু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। কালীপুজোর পর-পরই এই মৃত ধূমকেতু পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বলেই দাবি নাসার বিজ্ঞানীদের।
২০১৫ সালের ১০ অক্টোবর মহাকাশের এই ‘পাথর’টিকে প্রথম দেখে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের একটি দল। নাম দিয়েছিল-- ‘অ্যাস্ট্রয়েড২০১৫ টিবি১৪৫’।
এরপর নাসা এই মৃত ধূমকেতুটির নাম দেয় ‘গ্রেট পাম্পকিন’। কারণ সে বছর হ্যালোয়িন উৎসবের সময় এই মৃত ধুমকেতুটি পৃথিবী থেকে প্রায় ৫ লক্ষ কিলোমিটার দূর দিয়ে উড়ে গিয়েছিল। এ বছর ফের ১১ নভেম্বর সেই মাথার খুলির মতো আকারের ধূমকেতুটি পৃথিবীর পাশ দিয়ে উড়ে যাবে বলেই জানাচ্ছে নাসা।
advertisement
advertisement
নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্যের চারিদিকে ঘোরার ফলে ধূমকেতুটির গা থেকে বরফের আস্তরণ খসে গিয়েছে। ২০১৫ সালে এই মৃত ধূমকেতুটিকে দেখে নাসা বলেছিল সেটি ২০০০ ফুট চওড়া। তবে এ'বছরের পর আগামী ৭০ বছরে এটি আর পৃথিবীর ধারে কাছে আসবে না বলেই বিজ্ঞানীদের মত।
দেখুন ভিডিও--
advertisement
view comments
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
আর মাত্র কিছুদিন ! পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল এক ধূমকেতু ! দেখুন 'নাসা'র ভিডিও
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৬ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৬ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • সোমবারের রাশিফল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement